ঢাকা ০৫:১৪ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬

লন্ডনে আইএমও’র দ্বিবার্ষিক অধিবেশন শুরু

লন্ডনে ইন্টারন্যাশনাল মেরিটাইম অর্গানাইজেশন (আইএমও)-এর দ্বিবার্ষিক অধিবেশন সোমবার শুরু হয়েছে। এ অধিবেশনের অন্যতম এজেন্ডা আগামী দুই বছরের জন্য ৪০ সদস্যের কাউন্সিল নির্বাচন, যেখানে বাংলাদেশ ‘সি’ ক্যাটাগরিতে প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছে। বিশ্বের ১৭৬টি সদস্য দেশের উচ্চপর্যায়ের প্রতিনিধিরা এ সভায় অংশ নিচ্ছেন।

বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন নৌপরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম. সাখাওয়াত হোসেন। উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বাংলাদেশের অবস্থান তুলে ধরে বক্তব্য দেন।

অধিবেশন চলাকালে বাংলাদেশের প্রতিনিধিদের সঙ্গে পাকিস্তান ও বেলিজের মন্ত্রীদের নেতৃত্বে পৃথক দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়। পাকিস্তানের সঙ্গে বৈঠকে চট্টগ্রাম ও করাচি বন্দরের মধ্যে নৌবাণিজ্য সম্প্রসারণ, বাংলাদেশ শিপিং কর্পোরেশন ও পাকিস্তান ন্যাশনাল শিপিং কর্পোরেশনের মধ্যে সহযোগিতা বৃদ্ধিসহ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়। উভয় পক্ষ পারস্পরিক সহযোগিতা জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।

বেলিজের জ্বালানি ও লজিস্টিকস-বিষয়ক মন্ত্রী মিশেল চেবাটের সঙ্গে বৈঠকেও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে পারস্পরিক সহযোগিতা নিয়ে আলোচনা হয়। বিশেষভাবে জাহাজ পুনঃপ্রক্রিয়াকরণ, নৌবাণিজ্য এবং মানবসম্পদ উন্নয়ন নিয়ে মতবিনিময় হয়।

অধিবেশনজুড়ে বিভিন্ন অনুষ্ঠান ও নেটওয়ার্কিং সেশনে বাংলাদেশ সক্রিয়ভাবে নিজেদের প্রার্থীতা ও ভূমিকা তুলে ধরে প্রচারণা চালাচ্ছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ায় বন্দুক হামলা, গুলিতে ১ জনের মৃত্যু

লন্ডনে আইএমও’র দ্বিবার্ষিক অধিবেশন শুরু

আপডেট সময় : ১১:৩৭:১৫ অপরাহ্ন, সোমবার, ২৪ নভেম্বর ২০২৫