ঢাকা ০৩:২০ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬

জুলাই শহীদদের স্মরণে শাবিপ্রবিতে জাতীয় ছাত্রশক্তির দোয়া মাহফিল

মহান জুলাই গণঅভ্যুত্থানে জীবন উৎসর্গকারী শহীদদের স্মরণে এবং আন্দোলনে আহতদের দ্রুত সুস্থতা কামনায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বাদ আসর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে জাতীয় ছাত্রশক্তির শাবিপ্রবি শাখা এই আয়োজন করে।

অনুষ্ঠানে ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে আত্মোৎসর্গকারী শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। একই সঙ্গে আহতদের দ্রুত আরোগ্য, দেশের শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় দোয়া করা হয়।

দোয়া মাহফিল শেষে জাতীয় ছাত্রশক্তি শাবিপ্রবি শাখার সদস্য সচিব রিয়াজ হোসেন রিমন বলেন, “দীর্ঘ ১৭ বছরের স্বৈরাচারী শাসন থেকে জাতিকে মুক্ত করতে যারা জুলাই আন্দোলনে নিজেদের জীবন উৎসর্গ করেছেন, সেই সব শহীদের আত্মার মাগফিরাত এবং আহতদের দ্রুত আরোগ্য কামনায় আমরা এই দোয়া মাহফিলের আয়োজন করেছি। জুলাইয়ের শহীদ ও আহতদের জাতি চিরদিন শ্রদ্ধাভরে স্মরণ করবে। তাদের স্বপ্নের বাংলাদেশ গড়তে জাতীয় ছাত্রশক্তি প্রতিশ্রুতিবদ্ধ।”

এ সময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের পাশাপাশি জাতীয় ছাত্রশক্তির শাবিপ্রবি শাখার নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দেশীয় চিকিৎসাসেবার প্রশংসা প্রধানমন্ত্রীর: ‘মাকে বিদেশে নিইনি, এমন মানবিক সেবা সেখানে মিলতো না’

জুলাই শহীদদের স্মরণে শাবিপ্রবিতে জাতীয় ছাত্রশক্তির দোয়া মাহফিল

আপডেট সময় : ১১:৩৪:০৮ অপরাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬