ঢাকা ০৩:৪৪ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬

‘রোগীর সঙ্গে হাসিমুখে কথা বলা অর্ধেক সুস্থ করে দেয়’ – স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বলেছেন, একজন চিকিৎসকের হাসিমুখে কথা বলা একজন রোগীকে অর্ধেক সুস্থ করে দিতে পারে। তাই ওষুধের পাশাপাশি রোগীদের সঙ্গে মানবিক ও সুন্দর আচরণ নিশ্চিত করার ওপর জোর দিয়েছেন তিনি।

শনিবার (১১ জুলাই) ঢাকা মেডিকেল কলেজের ৮১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এই মন্তব্য করেন।

চিকিৎসকদের শুধু রোগ নিরাময় নয়, বরং মানবিকতা, নৈতিকতা ও সেবার মানসিকতা নিয়ে কাজ করার আহ্বান জানান স্বাস্থ্যমন্ত্রী। তিনি বলেন, ডাক্তারদের কাজ শুধু একটি পেশা নয়, এটি মানুষের জীবনের জন্য দেওয়া একটি মহান সেবা।

মন্ত্রী চিকিৎসক ও মেডিকেল শিক্ষার্থীদের উদ্দেশে আরও বলেন, মানুষ যখন সবচেয়ে কঠিন সময়ে অসুস্থ হয়ে পড়ে, তখন আল্লাহর পর সবচেয়ে বেশি ভরসা করে একজন চিকিৎসকের ওপর। এ কারণে রোগীদের প্রতি সহানুভূতিশীল হওয়া অত্যন্ত জরুরি।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দেশীয় চিকিৎসাসেবার প্রশংসা প্রধানমন্ত্রীর: ‘মাকে বিদেশে নিইনি, এমন মানবিক সেবা সেখানে মিলতো না’

‘রোগীর সঙ্গে হাসিমুখে কথা বলা অর্ধেক সুস্থ করে দেয়’ – স্বাস্থ্যমন্ত্রী

আপডেট সময় : ০২:৪০:৪৫ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬