বিএনপি মিডিয়া সেলের আহ্বায়ক অধ্যাপক ডা. মওদুদ হোসেন আলমগীর পাভেল অসুস্থ হয়ে পড়লে তাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে বগুড়া থেকে ঢাকায় আনা হয়েছে। বর্তমানে তিনি রাজধানীর ইউনাইটেড হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) চিকিৎসাধীন রয়েছেন।
বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান শুক্রবার এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গত বৃহস্পতিবার বগুড়ায় নিজ বাসভবনে বুকে তীব্র ব্যথা অনুভব করেন ডা. পাভেল। তাৎক্ষণিকভাবে তাকে বগুড়ার টিএমএস হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হওয়ায় শুক্রবার দুপুর আড়াইটার দিকে তাকে এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় এনে ইউনাইটেড হাসপাতালে (পূর্বে কন্টিনেন্টাল হাসপাতাল নামে পরিচিত) ভর্তি করানো হয়।
বর্তমানে অধ্যাপক ডা. এন এ এম মোমেনুজ্জামানের তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছে। শায়রুল কবির খান ডা. পাভেলের দ্রুত আরোগ্য কামনায় সকলের দোয়া চেয়েছেন।
রিপোর্টারের নাম 























