ঢাকা ০৬:৪০ অপরাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬

বন্যা দুর্গতদের পাশে দাঁড়ানোর ঘোষণা শায়খ আহমাদুল্লাহর

দেশের বৃহত্তর চট্টগ্রাম অঞ্চলে অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যা পরিস্থিতির মোকাবিলায় জরুরি ত্রাণ ও পুনর্বাসন কার্যক্রম শুরু করার ঘোষণা দিয়েছেন ইসলামিক স্কলার এবং আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ। তিনি শুক্রবার দুপুরে নিজের ফেসবুক পেজে এই ঘোষণা দেন।

শায়খ আহমাদুল্লাহ জানিয়েছেন, তাঁর একটি টিম ইতোমধ্যে চট্টগ্রামের উদ্দেশে রওনা হয়েছে। খুব শিগগিরই দুর্গতদের মাঝে জরুরি ত্রাণ বিতরণ এবং বন্যা-পরবর্তী পুনর্বাসন প্রক্রিয়া শুরু করা হবে। তিনি এই কঠিন সময়ে ক্ষতিগ্রস্তদের কষ্ট লাঘবের জন্য আল্লাহর কাছে প্রার্থনা করেছেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বন্যা দুর্গতদের পাশে দাঁড়াতে ছাত্রদলের ১০ দফা জরুরি নির্দেশনা

বন্যা দুর্গতদের পাশে দাঁড়ানোর ঘোষণা শায়খ আহমাদুল্লাহর

আপডেট সময় : ০৪:৪৮:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬