প্রধানমন্ত্রী তারেক রহমান চট্টগ্রাম অঞ্চলে দুর্যোগ মোকাবিলায় বিশেষ ১০ দফা নির্দেশনা প্রদান করেছেন। প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও কার্যালয়ের মুখপাত্র মাহ্দী আমিন শুক্রবার (১০ জুলাই) দুপুরে তার ব্যক্তিগত ফেসবুক পোস্টে এই নির্দেশনাগুলোর কথা জানান।
মাহ্দী আমিন জানিয়েছেন, চট্টগ্রাম অঞ্চলে আকস্মিক প্রাকৃতিক দুর্যোগের ফলে উদ্ভূত উদ্বেগজনক পরিস্থিতির মোকাবিলায় প্রধানমন্ত্রী দ্রুত ও কার্যকর পদক্ষেপ গ্রহণ করেছেন। কয়েকদিনের টানা বর্ষণে সৃষ্ট বন্যায় এই অঞ্চলের মানুষের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে এবং অসংখ্য পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। এই সংকটময় মুহূর্তে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এবং দুর্গত মানুষের পাশে দাঁড়াতে প্রধানমন্ত্রী বেশ কিছু মানবিক ও কার্যকর উদ্যোগ নিয়েছেন।
প্রধানমন্ত্রীর উপদেষ্টা আরও জানান, দুর্যোগকবলিত এলাকার সার্বক্ষণিক তদারকি ও খোঁজখবর নেওয়া হচ্ছে প্রধানমন্ত্রীর সরাসরি নির্দেশে। তিনি দলমত নির্বিশেষে বিএনপির সকল পর্যায়ের নেতা-কর্মীকে মাঠপর্যায়ে সক্রিয় থেকে ক্ষতিগ্রস্তদের সর্বোচ্চ সহায়তা নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে, দুর্যোগ মোকাবিলা, ক্ষয়ক্ষতি নিরূপণ, দ্রুত উদ্ধার কার্যক্রম পরিচালনা এবং পুনর্বাসন কার্যক্রম বাস্তবায়নে স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি এবং স্থানীয় সংসদ সদস্যদের সমন্বিতভাবে কাজ করার নির্দেশনাও প্রদান করেছেন প্রধানমন্ত্রী।
‘চট্টগ্রাম অঞ্চলে দুর্যোগ মোকাবিলায় প্রধানমন্ত্রীর গৃহীত ১০টি উদ্যোগ’ শিরোনামে মাহদী আমিন ফেসবুকে একটি পোস্ট শেয়ার করেছেন, যেখানে তিনি প্রধানমন্ত্রীর গৃহীত উদ্যোগগুলো তুলে ধরেছেন। এই উদ্যোগগুলোর মধ্যে রয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে নিয়মিতভাবে ডিসি, ইউএনও এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যসহ সংশ্লিষ্ট সবার সঙ্গে যোগাযোগ রক্ষা এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান। এছাড়াও, দুর্যোগকবলিত এলাকায় ১,০৫৭টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে, যেখানে প্রায় ১২ হাজারের বেশি মানুষ আশ্রয় নিয়েছেন। জেনারেল রিলিফ (জিআর) কর্মসূচির আওতায় ক্ষতিগ্রস্তদের সহায়তাও প্রদান করা হচ্ছে।
রিপোর্টারের নাম 



















