মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার পরিকল্পনা করছে ইরান—এমনটাই দাবি করেছে ইসরাইলি গোয়েন্দা সংস্থা। মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালের একটি প্রতিবেদনে এই তথ্য প্রকাশিত হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, সম্প্রতি ইসরাইল যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টকে জানিয়েছিল যে, তাদের গোয়েন্দা তথ্যে এমন ইঙ্গিত পাওয়া গেছে যে, ইরান ট্রাম্পের বিরুদ্ধে হত্যাচেষ্টার পরিকল্পনা করছে। অন্যদিকে, সিএনএনের একটি প্রতিবেদনে বলা হয়েছে, প্রাপ্ত গোয়েন্দা তথ্যটি ট্রাম্পকে হত্যার একটি নির্দিষ্ট পরিকল্পনা সংক্রান্ত ছিল। তবে এই বিষয়ে যুক্তরাষ্ট্র সরকার বা ইরান উভয় পক্ষ থেকেই এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়নি। এর আগে ওয়াশিংটন একাধিকবার দাবি করেছিল যে, ইরান ট্রাম্পকে হত্যার কয়েকটি পরিকল্পনা করেছিল, যা তারা সফলভাবে নস্যাৎ করে দিয়েছে।
গত সপ্তাহে ন্যাটো সম্মেলনে যোগ দিতে তুরস্কের রাজধানী আঙ্কারায় গিয়ে ট্রাম্প নিজেও ইরানের কাছ থেকে নিজের জীবনের প্রতি হুমকির কথা উল্লেখ করেছিলেন। তিনি বলেছিলেন যে, ইরান তাকে তাদের লক্ষ্যবস্তু হিসেবে বিবেচনা করছে।
রিপোর্টারের নাম 





















