ঢাকা ১১:০৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬

ছাগলনাইয়ায় সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলা ও হত্যাচেষ্টা, থানায় মামলা

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১০:০১:৫৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

ফেনীর ছাগলনাইয়া উপজেলায় পেশাগত দায়িত্ব পালনকালে এক সংবাদকর্মীর ওপর বর্বরোচিত হামলা ও তাকে হত্যার চেষ্টার অভিযোগ উঠেছে। ভুক্তভোগী নিজাম উদ্দিন মজুমদার মোহনা টেলিভিশনের উপজেলা প্রতিনিধি এবং ফেনী আদালতের একজন শিক্ষানবিশ আইনজীবী। এ ঘটনায় তিনি বাদী হয়ে ছাগলনাইয়া থানায় একটি মামলা দায়ের করেছেন।

মামলার এজাহার অনুযায়ী, গত ৯ জুলাই সন্ধ্যায় শুভপুর ইউনিয়নের সোনাপুর এলাকায় ফেনী নদীর তীরে সংবাদ সংগ্রহের জন্য ভিডিও ধারণ করতে গেলে পূর্বপরিচিত ইমরান সিকদার ও ওসমান গনিসহ একদল দুর্বৃত্ত তার ওপর অতর্কিত হামলা চালায়। অভিযোগ করা হয়েছে, হামলাকারীরা তাকে এলোপাতাড়ি মারধর করে নদীতে ফেলে দেয়। কোনোমতে প্রাণ নিয়ে নদী থেকে তীরে উঠতে সক্ষম হন তিনি। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

ভুক্তভোগী সাংবাদিকের দাবি, হামলার সময় তার ব্যবহৃত মোবাইল ফোন এবং সাংবাদিকতার কাজে ব্যবহৃত গুরুত্বপূর্ণ নথিপত্র ও ছবি নষ্ট করে দেওয়া হয়েছে। এ ঘটনায় দুইজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৫-৬ জনকে আসামি করা হয়েছে। ছাগলনাইয়া থানা পুলিশ মামলার বিষয়টি নিশ্চিত করেছে। এদিকে স্থানীয় সাংবাদিকরা এই হামলার তীব্র নিন্দা জানিয়ে দোষীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনা: ৪১ বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে যুক্তরাষ্ট্রের তেলের মজুত

ছাগলনাইয়ায় সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলা ও হত্যাচেষ্টা, থানায় মামলা

আপডেট সময় : ১০:০১:৫৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬