ঢাকা ১২:০৭ অপরাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬

গাজায় ইসরাইলি হামলায় নিহতের সংখ্যা ৭৩ হাজার ছাড়াল, থামছে না রক্তপাত

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১০:০৮:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরাইলি বাহিনীর বর্বরোচিত হামলায় নিহতের সংখ্যা আশঙ্কাজনকভাবে বেড়ে চলেছে। ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া এই আগ্রাসনে এখন পর্যন্ত অন্তত ৭৩ হাজার ১১৮ জন ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে প্রকাশিত সর্বশেষ প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে যে, ইসরাইলি হামলায় আহত হয়েছেন ১ লাখ ৭৩ হাজার ৬১৫ জনেরও বেশি মানুষ। আন্তর্জাতিক মহলের বারবার যুদ্ধবিরতির আহ্বান এবং মার্কিন মধ্যস্থতায় কথিত শান্তি আলোচনার উদ্যোগ নেওয়া হলেও বাস্তবে তার কোনো প্রতিফলন দেখা যাচ্ছে না। বরং যুদ্ধবিরতির আশ্বাসের মধ্যেই ইসরাইলি বাহিনী তাদের হামলার তীব্রতা আরও বাড়িয়ে দিয়েছে।

আল জাজিরার তথ্য অনুযায়ী, তথাকথিত যুদ্ধবিরতি ঘোষণার পর থেকেই ইসরাইলি বাহিনীর নতুন দফার হামলায় আরও ১ হাজার ৯২ জন ফিলিস্তিনি নিহত এবং সাড়ে তিন হাজারেরও বেশি মানুষ আহত হয়েছেন। বিশ্ববিবেকের কাছে এই মানবিক বিপর্যয় এক চরম অসহায়ত্বের চিত্র তুলে ধরছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঐতিহাসিক জানাজায় ১০১ বছর বয়সী আলেমের ইমামতি: খামেনির শেষ প্রার্থনায় শিয়া বিশ্বের প্রবীণতম ব্যক্তিত্ব

গাজায় ইসরাইলি হামলায় নিহতের সংখ্যা ৭৩ হাজার ছাড়াল, থামছে না রক্তপাত

আপডেট সময় : ১০:০৮:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬