রাজধানীর মিরপুর-২ এলাকায় নতুন একটি আউটলেট চালুর মধ্য দিয়ে নিজেদের নেটওয়ার্ক আরও বিস্তৃত করল দেশের শীর্ষস্থানীয় রিটেইল চেইন শপ ‘স্বপ্ন’। বৃহস্পতিবার মিরপুর মডেল থানা রোডে প্রায় ৯ হাজার বর্গফুট আয়তনের এই সুপরিসর আউটলেটটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এর মাধ্যমে সারা দেশে ‘স্বপ্ন’র মোট আউটলেটের সংখ্যা দাঁড়িয়েছে ৯৬১টিতে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বপ্ন’র অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর অব অপারেশনস সাইফুল আলম রাসেল, রিজিওনাল হেড অব অপারেশনস কারিন খানসহ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা। সাইফুল আলম রাসেল জানান, গ্রাহকদের দোরগোড়ায় আধুনিক ও মানসম্মত রিটেইল সেবা পৌঁছে দিতেই মিরপুরে এই নতুন শাখাটি খোলা হয়েছে। ভবিষ্যতে দেশের প্রতিটি প্রান্তে নিজেদের নেটওয়ার্ক সম্প্রসারণের মাধ্যমে ক্রেতাদের সেরা কেনাকাটার অভিজ্ঞতা দিতে তারা কাজ করে যাচ্ছেন।
নতুন এই আউটলেটে ক্রেতারা একই ছাদের নিচে নিত্যপ্রয়োজনীয় গ্রোসারি পণ্য, টাটকা মাছ-মাংস, ফলমূল, সবজি, দুগ্ধজাত পণ্য এবং গৃহস্থালির যাবতীয় সামগ্রী পাবেন। উদ্বোধনী অফার হিসেবে বেশ কিছু পণ্যে বিশেষ ছাড় ও আকর্ষণীয় অফারের ব্যবস্থা রাখা হয়েছে। শীতাতপনিয়ন্ত্রিত ও পরিচ্ছন্ন পরিবেশে ক্রেতাদের জন্য দ্রুত ও স্বাচ্ছন্দ্যময় সেবা নিশ্চিত করতেই এই উদ্যোগ নিয়েছে প্রতিষ্ঠানটি।
রিপোর্টারের নাম 

























