ঢাকা ০৭:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬

মধ্যপ্রাচ্য সংকটে প্রাণ হারিয়েছেন ১২ বাংলাদেশি: সংসদে জানালেন মন্ত্রী

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৬:২৮:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে এ পর্যন্ত ১২ জন বাংলাদেশি নাগরিক প্রাণ হারিয়েছেন বলে জাতীয় সংসদকে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। বৃহস্পতিবার বিকেলে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত সংসদ অধিবেশনে তিনি এই তথ্য তুলে ধরেন। নিহতদের মধ্যে লেবাননে পাঁচজন, সৌদি আরবে তিনজন, সংযুক্ত আরব আমিরাতে দুইজন এবং ইরাক ও বাহরাইনে একজন করে বাংলাদেশি রয়েছেন।

মন্ত্রী জানান, যুদ্ধকবলিত এলাকা থেকে প্রবাসী কর্মীদের নিরাপদে ফিরিয়ে আনতে সরকার নিরলস কাজ করছে। এরই মধ্যে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের অর্থায়নে ইরান থেকে ১২ জন নারী ও আটজন শিশুসহ মোট ১৮৬ জনকে দেশে ফিরিয়ে আনা হয়েছে। এ ছাড়াও বিশ্বের বিভিন্ন প্রান্তে প্রাকৃতিক দুর্যোগ বা যুদ্ধাবস্থায় আটকে পড়া কর্মীদের নিয়মিতভাবে দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলমান রয়েছে।

নিহতদের পরিবারের জন্য সরকারি সহায়তার কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, এরই মধ্যে ৯ জনের মরদেহ দেশে আনা হয়েছে এবং একজনকে সংশ্লিষ্ট দেশেই দাফন করা হয়েছে। মৃতদের পরিবারকে বিমানবন্দর থেকে দাফন বাবদ ৩৫ হাজার টাকা এবং বিশেষ অনুদান হিসেবে আরও ৫০ হাজার টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। এ ছাড়া প্রবাসী কর্মীদের সুবিধার্থে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ট্রলি ও অ্যাম্বুলেন্স বৃদ্ধিসহ নানা আধুনিক সুযোগ-সুবিধা নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে বলেও তিনি জানান।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দেশে হামের প্রকোপ বাড়ছে: ২৪ ঘণ্টায় আরও ২ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ৯৪৬

মধ্যপ্রাচ্য সংকটে প্রাণ হারিয়েছেন ১২ বাংলাদেশি: সংসদে জানালেন মন্ত্রী

আপডেট সময় : ০৬:২৮:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬