যুক্তরাষ্ট্রে ইসরাইল ও প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর জনপ্রিয়তা দ্রুত হ্রাস পাচ্ছে। সাম্প্রতিক এক জরিপে দেখা গেছে, মার্কিন ইহুদিদের একটি বড় অংশই এখন নেতানিয়াহুকে অপছন্দ করেন। বিপরীতে, ফিলিস্তিনিদের অধিকারের পক্ষে সোচ্চার নিউ ইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি তাদের কাছে বেশি গ্রহণযোগ্য হয়ে উঠেছেন।
অ্যাসোসিয়েটেড প্রেস (এপি) ও এনওআরসি সেন্টার ফর পাবলিক রিসার্সের যৌথ জরিপ অনুযায়ী, প্রতি ১০ জন ইহুদি উত্তরদাতার মধ্যে প্রায় ৬ জনই নেতানিয়াহুর প্রতি নেতিবাচক মনোভাব পোষণ করেন। অন্যদিকে, ৪৪ শতাংশ ইহুদি-আমেরিকান মামদানিকে পছন্দ করেন। গাজায় ইসরাইলি অভিযানের প্রেক্ষাপটে মার্কিন জনমতের এই পরিবর্তনকে বেশ তাৎপর্যপূর্ণ মনে করছেন বিশ্লেষকরা।
জরিপে আরও উঠে এসেছে যে, প্রায় ৩০ শতাংশ ইহুদি-আমেরিকান মনে করেন ইসরাইল গাজায় গণহত্যা চালাচ্ছে। সামগ্রিকভাবে মার্কিন প্রাপ্তবয়স্কদের মধ্যেও নেতানিয়াহুর জনপ্রিয়তা মাত্র ২০ শতাংশে নেমে এসেছে। গাজা যুদ্ধের শুরু থেকেই ইসরাইলি নীতি নিয়ে খোদ যুক্তরাষ্ট্রেই বিভক্তি ও সমালোচনা তীব্র হচ্ছে।
রিপোর্টারের নাম 
























