লেবাননে হিজবুল্লাহর সঙ্গে চলমান সংঘাতের মধ্যে ইসরায়েলি বিমান হামলাকে ‘যুদ্ধ অপরাধ’ হিসেবে তদন্ত করার জোরালো দাবি জানিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। সংস্থাটি অভিযোগ করেছে, ইসরায়েলের কিছু সুনির্দিষ্ট হামলায় পুরো পরিবার নিশ্চিহ্ন হয়ে গেছে, যা আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন।
অ্যামনেস্টি সম্প্রতি ৬ থেকে ১৩ মার্চের মধ্যে সংঘটিত তিনটি বড় ধরনের হামলার ঘটনা পর্যালোচনা করে এই প্রতিবেদন প্রকাশ করেছে। প্রতিবেদনে বলা হয়, ওই হামলায় অন্তত ২৪ জন বেসামরিক নাগরিক প্রাণ হারিয়েছেন, যাদের মধ্যে ১২ জনই শিশু। সংস্থাটি জানিয়েছে, এসব হামলার লক্ষ্যবস্তু সম্পর্কে ইসরায়েলি সেনাবাহিনীর কাছে ব্যাখ্যা চাওয়া হলেও তারা কোনো সদুত্তর দিতে পারেনি।
মানবাধিকার সংস্থাটি আরও উল্লেখ করেছে যে, বেসামরিক আবাসিক এলাকায় এ ধরনের নির্বিচার হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তারা আন্তর্জাতিক সম্প্রদায়কে এই ঘটনাগুলোর নিরপেক্ষ তদন্ত নিশ্চিত করার আহ্বান জানিয়েছে, যাতে করে ভুক্তভোগী পরিবারগুলো ন্যায়বিচার পায়।
রিপোর্টারের নাম 
























