জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম টিকটকে নিজেকে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ব্যক্তি হিসেবে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি জানান, নতুন পরিসংখ্যান অনুযায়ী অনুসারী ও জনপ্রিয়তায় তিনি সবার শীর্ষে। তবে ট্রাম্পের এই দাবির সঙ্গে বাস্তবের পরিসংখ্যানের বিস্তর ফারাক দেখা গেছে।
বিভিন্ন তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, ট্রাম্প বিশ্বনেতাদের মধ্যে টিকটকে জনপ্রিয় হলেও প্ল্যাটফর্মটির সামগ্রিক তালিকার শীর্ষে নেই। বর্তমানে টিকটকে তার অনুসারী সংখ্যা ১ কোটি ৬৭ লাখের কাছাকাছি, যেখানে সংগীত তারকা টেইলর সুইফটের অনুসারী প্রায় ৩ কোটি ৩৫ লাখ। এছাড়া খাবি লেইমের মতো জনপ্রিয় নির্মাতাদের অনুসারী ১৬ কোটিরও বেশি। মূলত ট্রাম্প সংশ্লিষ্ট হ্যাশট্যাগ ও ভিডিওর মোট ভিউকে নিজের ব্যক্তিগত জনপ্রিয়তা হিসেবে দাবি করলেও বিশ্লেষকরা বলছেন, এর মধ্যে তার সমালোচনামূলক ভিডিওর সংখ্যাও কম নয়।
রিপোর্টারের নাম 























