ঢাকা ০৫:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬

পাহাড়ি ঢলে বান্দরবানের সঙ্গে সারা দেশের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৪:১৪:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

টানা বৃষ্টি আর পাহাড়ি ঢলে দক্ষিণ চট্টগ্রামের বন্যা পরিস্থিতির চরম অবনতি হয়েছে। চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার সত্যপীরের দরগা এলাকায় মহাসড়কের ওপর দিয়ে প্রবল স্রোতে পানি প্রবাহিত হওয়ায় বান্দরবানের সঙ্গে সারা দেশের সড়ক যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এছাড়া চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের বিভিন্ন স্থানে পানি ওঠায় যান চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।

বন্যার পানিতে সাতকানিয়া উপজেলা সদর, থানা কম্পাউন্ড ও স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। এতে স্থবির হয়ে পড়েছে সরকারি কার্যক্রম। স্থানীয় প্রশাসন জানিয়েছে, জননিরাপত্তার স্বার্থে প্লাবিত সড়কে যান চলাচল বন্ধ রাখা হয়েছে এবং দুর্গতদের জন্য আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। পাহাড়ি স্রোতে সাতকানিয়ায় এক যুবক নিখোঁজ হওয়ার খবরও পাওয়া গেছে।

ভারী বর্ষণ অব্যাহত থাকায় নিম্নাঞ্চলের ঘরবাড়ি ও ফসলি জমির ব্যাপক ক্ষতি হয়েছে। গ্রামীণ সড়কগুলো তলিয়ে যাওয়ায় যোগাযোগ ব্যবস্থা প্রায় ভেঙে পড়েছে। পরিস্থিতির অবনতি হওয়ায় স্থানীয় বাসিন্দাদের প্রয়োজন ছাড়া ঘর থেকে বের না হওয়ার পরামর্শ দিয়েছে উপজেলা প্রশাসন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নবীগঞ্জে চলাচলের পথে প্রভাবশালী নেতার ঘর নির্মাণ: অবরুদ্ধ স্কুলগামী শিক্ষার্থীরা

পাহাড়ি ঢলে বান্দরবানের সঙ্গে সারা দেশের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন

আপডেট সময় : ০৪:১৪:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬