ঢাকা ০৪:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬

চলতি অর্থবছরে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি ৪.৫ শতাংশ হতে পারে: এডিবি

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৩:০৮:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

বাংলাদেশের অর্থনীতি চলতি ২০২৬-২৭ অর্থবছরে ধীরে ধীরে পুনরুদ্ধারের পথে এগোতে পারে বলে পূর্বাভাস দিয়েছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। তবে এই পুনরুদ্ধারের গতি খুব একটা দ্রুত হবে না। উচ্চ মূল্যস্ফীতি, ব্যাংকিং খাতের দুর্বলতা এবং জ্বালানি সংকটের কারণে প্রবৃদ্ধি এখনও চাপের মুখে থাকবে বলে মনে করছে সংস্থাটি। বৃহস্পতিবার প্রকাশিত ‘এশিয়ান ডেভেলপমেন্ট আউটলুক’ (এডিও) প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

এডিবির প্রতিবেদন অনুযায়ী, চলতি অর্থবছরে বাংলাদেশের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধি ৪.৫ শতাংশ হতে পারে। যদিও এটি গত অর্থবছরের সম্ভাব্য ৩.৭ শতাংশের চেয়ে কিছুটা বেশি, তবে তা অতীতের স্বাভাবিক প্রবৃদ্ধির তুলনায় অনেক কম। সংস্থাটি বলছে, প্রবাসী আয় বৃদ্ধি এবং সেবা খাতের স্থিতিশীলতা অর্থনীতিকে কিছুটা সহায়তা দিলেও ব্যাংকিং খাতের সংস্কার ও জ্বালানি সরবরাহ নিশ্চিত করা না গেলে বড় ধরনের প্রতিবন্ধকতা তৈরি হতে পারে। এছাড়া উচ্চ উৎপাদন ব্যয় ও আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতার সক্ষমতা কমে যাওয়াকেও বড় ঝুঁকি হিসেবে চিহ্নিত করেছে এডিবি।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হিজবুল্লাহকে পুরোপুরি নিরস্ত্র না করা পর্যন্ত লেবানন ছাড়বে না ইসরায়েল

চলতি অর্থবছরে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি ৪.৫ শতাংশ হতে পারে: এডিবি

আপডেট সময় : ০৩:০৮:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬