প্রশাসনিক পুনর্বিন্যাসসংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) সিদ্ধান্ত অনুযায়ী দেশে আরও তিনটি নতুন উপজেলা গঠন করা হয়েছে। এগুলো হলো চট্টগ্রামের ‘ফটিকছড়ি উত্তর’, ময়মনসিংহের ‘দক্ষিণ গফরগাঁও’ এবং কুমিল্লার ‘বাঙ্গরা’। বুধবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত পৃথক তিনটি প্রজ্ঞাপন জারি করা হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, ফটিকছড়ি উপজেলার বাগানবাজার, দাঁতমারা ও নারায়ণহাটসহ ছয়টি ইউনিয়ন নিয়ে ফটিকছড়ি উত্তর উপজেলা গঠিত হয়েছে। অন্যদিকে, গফরগাঁও উপজেলার মশাখালী, পাঁচবাগ ও উস্থিসহ আটটি ইউনিয়ন নিয়ে দক্ষিণ গফরগাঁও উপজেলা গঠিত হয়েছে। এছাড়া মুরাদনগর উপজেলার শ্রীকাইল, আকুবপুর ও বাঙ্গরাসহ ১০টি ইউনিয়ন নিয়ে গঠিত হয়েছে নতুন বাঙ্গরা উপজেলা।
নতুন এই প্রশাসনিক ইউনিটগুলোতে সরকারি কার্যক্রম পরিচালনার জন্য প্রয়োজনীয় জনবল ও অফিস সেট-আপের অনুমোদনও দিয়েছে সরকার। এর ফলে স্থানীয় পর্যায়ে প্রশাসনিক গতিশীলতা বৃদ্ধি এবং নাগরিক সেবা আরও ত্বরান্বিত হবে বলে আশা করা হচ্ছে।
রিপোর্টারের নাম 



















