ঢাকা ০৫:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬

জুলাই গণঅভ্যুত্থানে পলাতক ৫৭ পুলিশ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত, প্রজ্ঞাপন জারি শুরু

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৪:১৫:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

জুলাই গণঅভ্যুত্থানের পর কর্মস্থলে অনুপস্থিত ও পলাতক থাকা ৫৭ জন পুলিশ কর্মকর্তাকে চাকরি থেকে বরখাস্ত করার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে সরকার। এরই মধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রথম দফায় তিন কর্মকর্তার বরখাস্তের প্রজ্ঞাপন জারি করেছে। বরখাস্ত হওয়া এই তিন কর্মকর্তা হলেন— ৩৩তম বিসিএস ব্যাচের মিশু বিশ্বাস ও জুয়েল চাকমা এবং ৩৬তম বিসিএস ব্যাচের মাহমুদুল হাসান।

বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়। বরখাস্তের তালিকায় থাকা অন্যান্য কর্মকর্তাদের মধ্যে রয়েছেন অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার, অতিরিক্ত পুলিশ সুপার এবং সহকারী পুলিশ সুপার পদমর্যাদার বেশ কয়েকজন কর্মকর্তা। মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, গত ৫ আগস্টের পর থেকে পুলিশের অন্তত ৮২ জন ক্যাডার কর্মকর্তা কর্মস্থলে না ফিরে আত্মগোপনে রয়েছেন। তাঁদের বিরুদ্ধে যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করে পর্যায়ক্রমে বরখাস্তের চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

প্রাথমিক তালিকায় থাকা ৫৭ জনের মধ্যে উল্লেখযোগ্য কয়েকজন হলেন— অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. রাশেদুল ইসলাম ও মো. রওশানুল হক সৈকত, অতিরিক্ত পুলিশ সুপার রুবাইয়াত জামান, এস. এম. জাহাঙ্গীর হাছান, রাজন কুমার দাস, মো. মাসুদুর রহমান মনির, তোহিদুল ইসলাম এবং এস. এম. শামীম। এছাড়া সহকারী পুলিশ কমিশনার ও সহকারী পুলিশ সুপার পদমর্যাদার আরও কয়েকজন কর্মকর্তার নাম এই তালিকায় রয়েছে। পলাতক এসব কর্মকর্তাদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে মন্ত্রণালয় নিশ্চিত করেছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হাফটাইম শো-তে বিবার, শাকিরা ও বিটিএস

জুলাই গণঅভ্যুত্থানে পলাতক ৫৭ পুলিশ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত, প্রজ্ঞাপন জারি শুরু

আপডেট সময় : ০৪:১৫:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬