শক্তিশালী টাইফুন মায়সাকের প্রভাবে চীনে ভয়াবহ বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ৩৮ জনে দাঁড়িয়েছে। দেশটির দক্ষিণাঞ্চলীয় গুয়াংসি, মধ্যভাগের হুবেই এবং উত্তর-পশ্চিমাঞ্চলীয় গানসু প্রদেশে এই প্রাণহানির ঘটনা ঘটে। বন্যায় অন্তত এক লাখ ৩০ হাজার মানুষকে তাদের ঘরবাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয়ে যেতে হয়েছে।
চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়েছে, গুয়াংসি অঞ্চলে অন্তত ৪০টি নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে কয়েক হাজার একর ফসলি জমি ও ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। অন্যদিকে গানসু প্রদেশে ভয়াবহ ভূমিধসে মাটিচাপা পড়ে ২১ জনের মৃত্যু হয়েছে। উদ্ধারকর্মীরা দুর্গত এলাকায় রাবার বোট ও ত্রাণ সামগ্রী নিয়ে উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছেন।
প্রেসিডেন্ট শি জিনপিং ক্ষতিগ্রস্ত এলাকায় সর্বোচ্চ উদ্ধার তৎপরতা চালানোর নির্দেশ দিয়েছেন। বিরূপ আবহাওয়ার কারণে দেশটির অনেক এলাকায় দ্বিতীয় সর্বোচ্চ সতর্কবার্তা জারি রাখা হয়েছে এবং ক্ষতিগ্রস্তদের জন্য বিশেষ বরাদ্দ দিয়েছে সরকার।
রিপোর্টারের নাম 
























