হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় চলাচলের একমাত্র রাস্তায় জোরপূর্বক ঘর নির্মাণ করে একটি পরিবারকে অবরুদ্ধ করে রাখার অভিযোগ উঠেছে স্থানীয় এক প্রভাবশালী নেতার বিরুদ্ধে। বৃহস্পতিবার ভোরে নবীগঞ্জ পৌরসভার রাজাবাদ গ্রামে এ ঘটনা ঘটে। এতে ওই বাড়ির স্কুলগামী শিক্ষার্থীরা শিক্ষা প্রতিষ্ঠানে যেতে পারছে না এবং পরিবারটি কার্যত গৃহবন্দি হয়ে পড়েছে।
ভুক্তভোগী পরিবার জানায়, দীর্ঘ ২৫ বছর ধরে তারা এই রাস্তাটি ব্যবহার করে আসছিলেন। কিন্তু সম্প্রতি ওই নেতা ও তার সহযোগীরা দেশীয় অস্ত্র নিয়ে রাস্তার ওপর টিনের ছাপড়া ঘর তুলে যাতায়াতের পথ বন্ধ করে দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করলেও প্রতিবন্ধকতা অপসারণ হয়নি। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে এবং এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
রিপোর্টারের নাম 























