ঢাকা ০৪:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬

মৌলভীবাজারে ধলাই নদীর বাঁধ ভেঙে ১০ হাজার মানুষ পানিবন্দি, ফসলের ব্যাপক ক্ষতি

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৩:০৯:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

মৌলভীবাজারের কমলগঞ্জে টানা বৃষ্টি ও উজান থেকে আসা পাহাড়ি ঢলে ধলাই নদীর প্রতিরক্ষা বাঁধ ভেঙে ব্যাপক এলাকা প্লাবিত হয়েছে। এতে উপজেলার ইসলামপুর, মাধবপুর ও আদমপুরসহ পাঁচটি ইউনিয়নের অন্তত ১৫টি গ্রামের প্রায় ১০ হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন। আকস্মিক এই বন্যায় তলিয়ে গেছে আউশ ও আমন ধানের ক্ষেতসহ বিপুল পরিমাণ সবজি বাগান।

স্থানীয়রা জানিয়েছেন, বুধবার রাতে ইসলামপুর ইউনিয়নের মখাবিল এলাকায় নদীর বাঁধ ভেঙে লোকালয়ে পানি ঢুকতে শুরু করে। বাঁধের একটি অংশ দীর্ঘদিন ধরে জরাজীর্ণ থাকলেও সীমান্ত জটিলতার কারণে সংস্কার করা সম্ভব হয়নি বলে অভিযোগ উঠেছে। বর্তমানে পানি বাড়ার ফলে বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হয়েছে এবং অনেক মানুষ মানবেতর জীবনযাপন করছেন। দুর্গত এলাকায় শুকনো খাবার ও জরুরি ত্রাণের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে, ধলাই ও মনু নদীর পানি বর্তমানে বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ঝুঁকিপূর্ণ বাঁধগুলো রক্ষায় বালুর বস্তা ফেলাসহ অন্যান্য জরুরি কাজ চলছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হিজবুল্লাহকে পুরোপুরি নিরস্ত্র না করা পর্যন্ত লেবানন ছাড়বে না ইসরায়েল

মৌলভীবাজারে ধলাই নদীর বাঁধ ভেঙে ১০ হাজার মানুষ পানিবন্দি, ফসলের ব্যাপক ক্ষতি

আপডেট সময় : ০৩:০৯:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬