ঢাকা ০৪:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬

বিয়ের আগেই মাদক মামলার পলাতক আসামি সবুজ গ্রেপ্তার

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০১:৫৩:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

চাঁদপুরের হাইমচর উপজেলায় বিয়ে করতে এসে পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছেন শহিদ গাজী ওরফে সবুজ গাজী নামের এক মাদক মামলার আসামি। বুধবার রাত ৯টার দিকে উপজেলার কালাচৌকিদার মোড় সংলগ্ন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সবুজ গাজী হাইমচর থানার চরভাঙ্গা এলাকার নুর ইসলাম গাজী ওরফে নুরুল হক গাজীর ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, সবুজের বিরুদ্ধে ২০১৬ সালে রাজধানীর যাত্রাবাড়ী থানায় একটি মাদক মামলা দায়ের হয়েছিল। সেই মামলার পরোয়ানা মাথায় নিয়ে তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। সম্প্রতি বিয়ে করার উদ্দেশ্যে ঢাকা থেকে গ্রামের বাড়িতে আসেন তিনি। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে বিয়ের কনে দেখার প্রস্তুতির আগেই তাকে গ্রেপ্তার করে।

হাইমচর থানার ওসি মোহাম্মদ নাজমুল হাসান জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় পরোয়ানাভুক্ত আসামি সবুজকে গ্রেপ্তার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে বৃহস্পতিবার তাকে আদালতে পাঠানো হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নবীগঞ্জে চলাচলের পথে প্রভাবশালী নেতার ঘর নির্মাণ: অবরুদ্ধ স্কুলগামী শিক্ষার্থীরা

বিয়ের আগেই মাদক মামলার পলাতক আসামি সবুজ গ্রেপ্তার

আপডেট সময় : ০১:৫৩:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬