শের একমাত্র প্রবালসমৃদ্ধ দ্বীপ সেন্টমার্টিনের সমুদ্রসৈকত থেকে এক অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়েছে। বুধবার বিকেলে দ্বীপের পশ্চিমপাড়ায় বিজিবি ওয়াচ টাওয়ার সংলগ্ন সৈকতে স্থানীয়রা লাশটি দেখতে পেয়ে প্রশাসনকে খবর দেন। স্থানীয় বাসিন্দা আনোয়ার জানান, দুপুরের দিকে জোয়ারের পানির স্রোতে সৈকতের পাথরের খাঁজে লাশটি আটকে থাকতে দেখেন তারা।
লাশটি অর্ধগলিত অবস্থায় থাকায় তাৎক্ষণিকভাবে তার পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। স্থানীয়দের ধারণা, এটি হয়তো সমুদ্রে কোনো ট্রলার দুর্ঘটনার শিকার কোনো জেলে বা মালয়েশিয়ামুখী কোনো ব্যক্তির লাশ হতে পারে। তবে মৃত্যুর সঠিক কারণ ও ভুক্তভোগীর পরিচয় সম্পর্কে এখনো কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।
ঘটনার সত্যতা নিশ্চিত করে টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম জানিয়েছেন, খবর পাওয়ার পরপরই পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করেছে। এরই মধ্যে সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে এবং ময়না তদন্তসহ পরবর্তী প্রয়োজনীয় আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। পুলিশ জানিয়েছে, মৃত ব্যক্তির পরিচয় শনাক্তের পাশাপাশি মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটনে জোর তদন্ত চলছে।
রিপোর্টারের নাম 

























