ঢাকা ০৯:২৯ পূর্বাহ্ন, শনিবার, ০৭ মার্চ ২০২৬

পুলিশের ওপর গুলিবর্ষণ: পিস্তলসহ ডাকাত দলের সদস্য আশুলিয়ায় গ্রেফতার

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৮:৫৪:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫
  • ৩৩ বার পড়া হয়েছে

ঢাকার আশুলিয়ায় পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়ে পালানোর সময় মির্জা রুবেল সুমন (৪৫) নামের এক ডাকাতকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তার কাছ থেকে একটি পিস্তল উদ্ধার করে পুলিশ।

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাননান শুক্রবার (১০ অক্টোবর) এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে, বৃহস্পতিবার রাতে আশুলিয়ার গৌরীপুর এলাকার সদরপুর রোডে ন্যাচারাল নার্সারির সামনে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশ তাকে আটক করে।

গ্রেফতারকৃত রুবেল টাঙ্গাইল জেলার সদর থানার নামদার কুমুল্লি (খানপাড়া) মহল্লার মির্জা বিষু ওরফে আব্দুর রহমানের ছেলে।

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার রাতে আশুলিয়ার গৌরীপুর এলাকায় ডাকাত দলের কয়েকজন সদস্য রাস্তার ওপর গাছ ফেলে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। সে সময় পুলিশের একটি টহল দল সেখানে পৌঁছালে ডাকাত দলের এক সদস্য পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পুলিশ তাদের ধাওয়া করলে দলের অন্য সদস্যরা পালিয়ে যায়, তবে রুবেলকে ঘটনাস্থল থেকে আটক করা সম্ভব হয়।

আশুলিয়া থানার ওসি জানান, ডাকাত দলের সদস্যরা পুলিশের উপস্থিতি টের পেয়েই গুলি চালিয়েছিল। পরে ধাওয়া করে একজনকে আটক করা হয়। গ্রেফতারকৃত রুবেলের বিরুদ্ধে এর আগেও বিভিন্ন থানায় ছয়টি মামলা রয়েছে।

এই ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলেও তিনি জানান।

ট্যাগস :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পুলিশের ওপর গুলিবর্ষণ: পিস্তলসহ ডাকাত দলের সদস্য আশুলিয়ায় গ্রেফতার

আপডেট সময় : ০৮:৫৪:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫