ঢাকা ০৩:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬

চিকিৎসার জন্য ব্যাংক থেকে ২০ লাখ টাকা উত্তোলনের বিশেষ অনুমতি পেলেন রাষ্ট্রপতি

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০২:০৪:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

একীভূত হওয়া পাঁচটি ব্যাংকের আমানত উত্তোলনে বাংলাদেশ ব্যাংকের কঠোর বিধিনিষেধ থাকলেও চিকিৎসার প্রয়োজনে বিশেষ অনুমতি পেয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। গ্লোবাল ইসলামী ব্যাংকে থাকা নিজের ব্যক্তিগত হিসাব থেকে ২০ লাখ টাকা উত্তোলনের জন্য তাকে এই অনাপত্তি দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। গত মে মাসে রাষ্ট্রপতির পক্ষ থেকে করা এক আবেদনের প্রেক্ষিতে ১৬ জুন এই সিদ্ধান্ত নেওয়া হয়।

কেন্দ্রীয় ব্যাংকের নিয়ম অনুযায়ী, সংকটে থাকা এসব ব্যাংক থেকে সাধারণ আমানতকারীরা বর্তমানে সর্বোচ্চ দুই লাখ টাকা তুলতে পারছেন। তবে গুরুতর অসুস্থতা বা জরুরি প্রয়োজনে বিশেষ বিবেচনায় প্রতি মাসে সর্বোচ্চ ১০ লাখ টাকা পর্যন্ত উত্তোলনের সুযোগ রাখা হয়েছে। বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র জানিয়েছেন, রাষ্ট্রপতির পদমর্যাদা এবং তার চিকিৎসার জরুরি প্রয়োজন বিবেচনা করেই এই বিশেষ অনুমতি প্রদান করা হয়েছে। যদিও সাধারণ আমানতকারীদের অনেকে এখনো প্রয়োজনের সময় এমন সুবিধা না পাওয়ার অভিযোগ করছেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঘুষ গ্রহণের দায়ে বেবিচক কর্মকর্তা রাশেদের ৫ বছরের কারাদণ্ড

চিকিৎসার জন্য ব্যাংক থেকে ২০ লাখ টাকা উত্তোলনের বিশেষ অনুমতি পেলেন রাষ্ট্রপতি

আপডেট সময় : ০২:০৪:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬