ঢাকা ০৪:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬

ফিফা সভাপতি ও রেফারির বিরুদ্ধে থানায় নোয়াখালীর যুবকের আজব অভিযোগ

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৩:১১:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

আর্জেন্টিনা বনাম মিশরের ম্যাচে জালিয়াতি ও পক্ষপাতিত্বের অভিযোগ তুলে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো এবং ফরাসি রেফারি ফ্রাঁসোয়া লেতেক্সিয়ারের বিরুদ্ধে থানায় হাজির হয়েছেন নোয়াখালীর এক যুবক। মঙ্গলবার রাতের ওই ম্যাচে রেফারির বিতর্কিত সিদ্ধান্তের কারণে কোটি কোটি মানুষের আবেগ নিয়ে খেলা করা হয়েছে বলে দাবি করেন তিনি।

অভিযোগ নিয়ে আসা মো. রাকিব নোয়াখালী সদর উপজেলার কালাদরাপ ইউনিয়নের বাসিন্দা। বুধবার রাতে তিনি সুধারাম থানায় লিখিত অভিযোগ নিয়ে হাজির হন। তার অভিযোগ, ম্যাচের শুরু থেকেই রেফারি ও ফিফা সভাপতি সুপরিকল্পিতভাবে একটি নির্দিষ্ট দলকে সুবিধা দিয়েছেন। বিশেষ করে মিশরের গোল বাতিল এবং আর্জেন্টিনাকে অন্যায্য পেনাল্টি দেওয়ার বিষয়ে তিনি তীব্র ক্ষোভ প্রকাশ করেন। এই ঘটনার জন্য তিনি ৫ কোটি টাকা ক্ষতিপূরণও দাবি করেছেন।

তবে সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কামরুল ইসলাম জানিয়েছেন, যুবকের এই অভিযোগ গ্রহণ করার কোনো আইনগত সুযোগ নেই। পরে তাকে বুঝিয়ে বললে তিনি অভিযোগপত্র নিয়ে থানা থেকে চলে যান। নিজেকে একজন সাধারণ ফুটবল সমর্থক দাবি করে ওই যুবক জানান, রেফারির এমন আচরণে তিনি মানসিকভাবে ব্যথিত হয়েই আইনের দ্বারস্থ হয়েছিলেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হিজবুল্লাহকে পুরোপুরি নিরস্ত্র না করা পর্যন্ত লেবানন ছাড়বে না ইসরায়েল

ফিফা সভাপতি ও রেফারির বিরুদ্ধে থানায় নোয়াখালীর যুবকের আজব অভিযোগ

আপডেট সময় : ০৩:১১:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬