ঢাকা ০৪:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬

হিজবুল্লাহকে পুরোপুরি নিরস্ত্র না করা পর্যন্ত লেবানন ছাড়বে না ইসরায়েল

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৩:১১:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

লেবানন থেকে সেনা প্রত্যাহারের সম্ভাবনা নাকচ করে দিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে, লেবাননে অবস্থান করার জন্য তেল আবিব কারো অনুমতির প্রয়োজন মনে করে না। ইসরায়েলি নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং উত্তর সীমান্তের হুমকি দূর করতে তাদের বাহিনী সেখানে অভিযান অব্যাহত রাখবে।

ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রীর মতে, যতক্ষণ পর্যন্ত হিজবুল্লাহকে পুরোপুরি নিরস্ত্র করা সম্ভব না হচ্ছে এবং গ্যালিলির বাসিন্দাদের নিরাপত্তা নিশ্চিত হচ্ছে না, ততক্ষণ তারা লেবাননের নিরাপত্তা অঞ্চল থেকে সরবে না। এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েল লেবানন থেকে সেনা সরিয়ে নেবে বলে আশাবাদ ব্যক্ত করলেও কাৎজের এই বক্তব্য সেই সম্ভাবনাকে নাকচ করে দিল।

প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুসহ ইসরায়েলের উচ্চপদস্থ কর্মকর্তারাও একই সুরে কথা বলছেন। তারা জোর দিয়ে বলেছেন, হিজবুল্লাহর সামরিক সক্ষমতা ধ্বংস না হওয়া পর্যন্ত তাদের সামরিক অভিযান চলবে। এই অনড় অবস্থানের ফলে মধ্যপ্রাচ্যের উত্তেজনা আরও দীর্ঘস্থায়ী হওয়ার শঙ্কা দেখা দিয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হিজবুল্লাহকে পুরোপুরি নিরস্ত্র না করা পর্যন্ত লেবানন ছাড়বে না ইসরায়েল

হিজবুল্লাহকে পুরোপুরি নিরস্ত্র না করা পর্যন্ত লেবানন ছাড়বে না ইসরায়েল

আপডেট সময় : ০৩:১১:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬