ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-২ আসন থেকে নির্বাচিত বিএনপি প্রার্থী সারোয়ার আলমগীরের প্রার্থিতা বহাল রেখেছেন দেশের সর্বোচ্চ আদালত। বৃহস্পতিবার আপিল বিভাগের এক রায়ে তার সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণের পথ সুগম হয়েছে। এর ফলে সারোয়ার আলমগীরের সংসদ সদস্য পদ নিয়ে চলা আইনি লড়াইয়ের অবসান ঘটল।
এর আগে নির্বাচন কমিশন সারোয়ার আলমগীরের প্রার্থিতা বাতিল করলে তিনি হাইকোর্টে রিট করেন। হাইকোর্ট কমিশনের আদেশ স্থগিত করে তাকে নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ দিলে বিষয়টি আপিল বিভাগ পর্যন্ত গড়ায়। আপিল বিভাগ দীর্ঘ শুনানি শেষে হাইকোর্টের সিদ্ধান্ত বহাল রেখে চূড়ান্ত রায় ঘোষণা করেন। আইনজীবীরা জানিয়েছেন, এই রায়ের ফলে তার শপথ গ্রহণ ও সংসদীয় কার্যক্রমে অংশগ্রহণে আর কোনো আইনি প্রতিবন্ধকতা রইল না।
রিপোর্টারের নাম 



















