ঢাকা ০৩:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬

ঢাকাকে বাসযোগ্য করতে জনসচেতনতা ও বর্জ্য ব্যবস্থাপনায় জোর প্রধানমন্ত্রীর

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০২:০২:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

রাজধানী ঢাকাকে একটি আধুনিক ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলতে নাগরিকদের সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, পরিবেশের বর্তমান বিপর্যয় রোধে সম্মিলিত প্রচেষ্টা অপরিহার্য। বৃহস্পতিবার বিশ্ব পরিবেশ দিবস ও জাতীয় বৃক্ষরোপণ অভিযানের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রী তাঁর বক্তব্যে পরিবেশ রক্ষায় বর্জ্য ব্যবস্থাপনার আধুনিকায়ন এবং পাহাড় কাটা ও বন উজাড় রোধে সরকারের কঠোর অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেন।

অনুষ্ঠানে পরিবেশ সংরক্ষণ ও গবেষণায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ‘জাতীয় পরিবেশ পদক ২০২৫’ প্রদান করা হয়। ব্যক্তিগত ক্যাটাগরিতে পদক পেয়েছেন সহকারী অধ্যাপক মো. হাসমত আলী, মো. মনির হোসেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর ড. আব্দুস সালাম। প্রাতিষ্ঠানিক পর্যায়ে পুরস্কৃত হয়েছে ক্লাসিক্যাল হ্যান্ডমেইড প্রোডাক্টস বিডি লিমিটেড, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব ফরেস্ট্রি অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস এবং বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট। প্রধানমন্ত্রী প্রতিটি শিশুর জন্মের পর একটি করে গাছ লাগানোর জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানান।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বগুড়ায় তুরস্কের সঙ্গে যৌথ উদ্যোগে তৈরি হচ্ছে ড্রোন কারখানা

ঢাকাকে বাসযোগ্য করতে জনসচেতনতা ও বর্জ্য ব্যবস্থাপনায় জোর প্রধানমন্ত্রীর

আপডেট সময় : ০২:০২:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬