ঢাকা ০২:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬

লক্ষ্মীপুরে প্রবাসীর স্ত্রীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশ উদ্ধার

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১২:৫২:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

লক্ষ্মীপুরের রামগঞ্জে রুপা আক্তার (২২) নামে এক প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৮ জুলাই) উপজেলার ৭ নম্বর দরবেশপুর ইউনিয়নের শেখের বাড়িতে এই ঘটনা ঘটে। রুপা ওই বাড়ির মালয়েশিয়া প্রবাসী মনজুর হোসেনের স্ত্রী।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, প্রায় দুই বছর আগে পারিবারিকভাবে রুপা ও মনজুরের বিয়ে হয়েছিল। বর্তমানে মনজুর হোসেন প্রবাসে রয়েছেন। তবে কী কারণে বা কীভাবে রুপার মৃত্যু হয়েছে, তা এখনো স্পষ্ট নয়।

রামগঞ্জ থানার উপপরিদর্শক প্রণব রাম আচার্য জানিয়েছেন, লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে আসার পরেই মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলে তিনি জানান।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

টিকটকে নিজেকে ‘এক নম্বর’ দাবি ট্রাম্পের, তবে পরিসংখ্যানে ভিন্ন চিত্র

লক্ষ্মীপুরে প্রবাসীর স্ত্রীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশ উদ্ধার

আপডেট সময় : ১২:৫২:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬