ইরানকে চরম হুঁশিয়ারি দিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, হরমুজ প্রণালিতে কোনো মার্কিন বা বাণিজ্যিক জাহাজে হামলা হলে তার বদলে ২০ গুণ বেশি শক্তি দিয়ে পাল্টা আঘাত করা হবে। এয়ার ফোর্সে ওয়ানে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এই কড়া অবস্থানের কথা জানান। তিনি স্পষ্ট করেন যে, এখন থেকে এটাই হবে নিয়ম—ইরান যতটা ক্ষতি করবে, যুক্তরাষ্ট্র তার চেয়ে বহুগুণ জোরালোভাবে জবাব দেবে।
ট্রাম্প মন্তব্য করেছেন যে, বর্তমান পরিস্থিতিতে ইরানের সঙ্গে কূটনৈতিক আলোচনা চালানো সময়ের অপচয় ছাড়া আর কিছুই নয়। তেহরানের আচরণকে ‘নিয়ন্ত্রণের বাইরে’ উল্লেখ করে তিনি দাবি করেন, ইরান একটি চুক্তি করতে চাইলেও তারা তা মেনে চলার যোগ্য কি না তা নিয়ে যথেষ্ট সংশয় রয়েছে। তিনি আরও জোর দিয়ে বলেন, যুক্তরাষ্ট্র সামরিকভাবে জয়ের অনেক পথ খোলা রেখেছে এবং ইরানকে উসকানিমূলক আচরণ বন্ধ করতে হবে।
রিপোর্টারের নাম 























