ঢাকা ১২:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬

ইরানের সঙ্গে দীর্ঘমেয়াদী সংঘাত চান না ট্রাম্প, তবে পাল্টা হামলার হুঁশিয়ারি

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১১:৩৬:২২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরানের সঙ্গে সাম্প্রতিক সামরিক উত্তেজনা শিগগিরই শেষ হবে। তিনি দীর্ঘমেয়াদী কোনো সংঘাতে আগ্রহী নন বলে বুধবার তুরস্কের আংকারায় ন্যাটো শীর্ষ সম্মেলনের অবকাশে সাংবাদিকদের জানান। ট্রাম্প বলেন, হরমুজ প্রণালিতে উত্তেজনা থেমে গেলে এই অঞ্চল আরও নিরাপদ হবে এবং তেলবাহী জাহাজগুলোর অবাধ চলাচল নিশ্চিত হবে।

তিনি আরও বলেন, ইরান যদি হরমুজ প্রণালিতে কোনো জাহাজে হামলা করে, তবে যুক্তরাষ্ট্র ২০ গুণ বেশি শক্তি দিয়ে তার জবাব দেবে। একই সঙ্গে, ট্রাম্প ইরানের সঙ্গে কূটনৈতিক আলোচনাকে ‘সময়ের অপচয়’ বলে অভিহিত করেছেন এবং ইরান চুক্তির যোগ্য কিনা তা নিয়েও সন্দেহ প্রকাশ করেছেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরানে মার্কিন হামলা: তেহরান-মাশহাদ রেল যোগাযোগ বিচ্ছিন্ন

ইরানের সঙ্গে দীর্ঘমেয়াদী সংঘাত চান না ট্রাম্প, তবে পাল্টা হামলার হুঁশিয়ারি

আপডেট সময় : ১১:৩৬:২২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬