ইরানের ইসলামি বিপ্লবের সর্বোচ্চ নেতা আয়তুল্লাহ আলি খামেনির শেষ বিদায়ে তেহরানের রাজপথে নেমেছে মানুষের ঢল। দাফন অনুষ্ঠানের তৃতীয় দিনেও রাজধানী তেহরানে সাধারণ মানুষের অভূতপূর্ব উপস্থিতি লক্ষ্য করা গেছে। ১৯৮৯ সাল থেকে ইরানের নেতৃত্ব দিয়ে আসা এই নেতার মৃত্যুতে পুরো দেশ এখন শোকাতুর।
রোববার ভোর থেকেই তেহরানের ইমাম খোমেনি মোসাল্লা প্রাঙ্গণে শুরু হয় মূল শোকানুষ্ঠান। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা লাখো মানুষ তাদের প্রিয় নেতাকে শেষ শ্রদ্ধা জানাতে সমবেত হন। অনুষ্ঠানটি নির্বিঘ্ন করতে শহরজুড়ে নেওয়া হয়েছে নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা। নিরাপত্তা বাহিনীর পাশাপাশি জরুরি সেবা ও চিকিৎসক দলগুলো সার্বক্ষণিক তৎপর রয়েছে।
গত ২৮ ফেব্রুয়ারি এক হামলায় ৮৬ বছর বয়সে নিহত হন খামেনি। সপ্তাহব্যাপী এই শোক আয়োজনকে কেন্দ্র করে তেহরানের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে সাঁজোয়া যান ও ভারী অস্ত্রসহ নিরাপত্তা কর্মীদের মোতায়েন করা হয়েছে। শোকাহত মানুষের যাতায়াত ও সেবায় বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছে স্থানীয় প্রশাসন।
রিপোর্টারের নাম 





















