ঢাকা ১১:৫৯ পূর্বাহ্ন, রবিবার, ০৫ জুলাই ২০২৬

পাকিস্তান বা সুইজারল্যান্ডে বসছে ইরান-যুক্তরাষ্ট্র আলোচনার পরবর্তী আসর

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যেকার কূটনৈতিক অচলাবস্থা নিরসনে পরবর্তী দফার আলোচনার সম্ভাব্য স্থান হিসেবে পাকিস্তানের নাম জোরালোভাবে আলোচিত হচ্ছে। কূটনৈতিক সূত্রগুলোর বরাত দিয়ে জানা গেছে, আগামী ১১ জুলাই ইসলামাবাদ অথবা সুইজারল্যান্ডের বুর্গেনস্টক রিসোর্টে এই গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হতে পারে। মূলত ইরানের পারমাণবিক কর্মসূচি, অর্থনৈতিক নিষেধাজ্ঞা শিথিল এবং বিদেশে আটকে থাকা ইরানি সম্পদ অবমুক্ত করার বিষয়গুলো এই আলোচনার মূল এজেন্ডা হিসেবে থাকছে।

মধ্যপ্রাচ্যের বর্তমান নিরাপত্তা পরিস্থিতি এবং লেবাননের যুদ্ধবিরতি বজায় রাখার মতো বিষয়গুলোও আলোচনায় গুরুত্ব পাবে। দুই সপ্তাহ আগে স্বাক্ষরিত ইসলামাবাদ সমঝোতা স্মারকের ভিত্তিতে পরবর্তী ৬০ দিনের মধ্যে একটি পূর্ণাঙ্গ চুক্তিতে পৌঁছানোর লক্ষ্য নিয়ে কাজ করছে উভয় পক্ষ। এই বৈঠকটি সেই লক্ষ্য অর্জনে একটি বড় পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ভারতে মসজিদ ও মুসলিমদের ঘরবাড়ি ভাঙার প্রতিবাদে সরব জামাত-ই-ইসলামি হিন্দ

পাকিস্তান বা সুইজারল্যান্ডে বসছে ইরান-যুক্তরাষ্ট্র আলোচনার পরবর্তী আসর

আপডেট সময় : ১০:৪৭:০৫ পূর্বাহ্ন, রবিবার, ৫ জুলাই ২০২৬