ঢাকা ১১:১৬ পূর্বাহ্ন, রবিবার, ০৫ জুলাই ২০২৬

‘আসল বস কে নেতানিয়াহু তা জানেন’: ট্রাম্পের সঙ্গে সাক্ষাতের তোড়জোড়

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাতের আগ্রহ প্রকাশ করেছেন। এই প্রস্তাবের প্রেক্ষিতে ট্রাম্প এক সাক্ষাৎকারে দাবি করেছেন, তাদের মধ্যকার সম্পর্ক অত্যন্ত চমৎকার এবং নেতানিয়াহু ভালো করেই জানেন যে ক্ষমতার মূল চাবিকাঠি কার হাতে।

মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওসকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প জানান, আগামী ৭-৮ জুলাই তুরস্কে অনুষ্ঠিতব্য ন্যাটো সম্মেলন শেষে হোয়াইট হাউসে এই বৈঠক অনুষ্ঠিত হতে পারে। তবে ইসরায়েলি সূত্রের দাবি, বৈঠকটি তার পরবর্তী সপ্তাহে হওয়ার সম্ভাবনা বেশি। এর আগে দুই নেতার ফোনালাপে দ্রুততম সময়ে যুক্তরাষ্ট্রে সাক্ষাতের বিষয়ে ঐকমত্য হয়।

উল্লেখ্য, গত ফেব্রুয়ারিতে ইরানের বিরুদ্ধে যুদ্ধের পরিকল্পনা নিয়ে আলোচনার পর এটিই হতে যাচ্ছে তাদের প্রথম আনুষ্ঠানিক সাক্ষাৎ। যদিও সাম্প্রতিক সময়ে লেবানন ইস্যু এবং ইরানের সঙ্গে পরমাণু চুক্তি নিয়ে ট্রাম্প ও নেতানিয়াহুর মধ্যে কিছুটা দূরত্ব তৈরি হয়েছে। এমনকি লেবাননে সামরিক তৎপরতা বাড়ানোয় নেতানিয়াহুর ওপর ট্রাম্প ক্ষোভ প্রকাশ করেছেন বলেও জানা গেছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

খামেনির জানাজা নিয়ে ট্রাম্পের মন্তব্যে ইরানের তীব্র প্রতিক্রিয়া: ‘নেই সভ্যতা, নেই সম্মান’

‘আসল বস কে নেতানিয়াহু তা জানেন’: ট্রাম্পের সঙ্গে সাক্ষাতের তোড়জোড়

আপডেট সময় : ০৯:৪১:৩০ পূর্বাহ্ন, রবিবার, ৫ জুলাই ২০২৬