ঢাকা ১২:৪৬ অপরাহ্ন, বুধবার, ০১ জুলাই ২০২৬

রায়পুরে মাদক বিক্রির প্রতিবাদ করায় প্রাণ গেল টাইলস মিস্ত্রির

লক্ষ্মীপুরের রায়পুরে মাদক কারবারিদের অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে জীবন দিতে হলো সাগর (৩২) নামের এক টাইলস মিস্ত্রিকে। মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত সাগর চাঁদপুর সদর উপজেলার কেতুয়া এলাকার বাসিন্দা হলেও দীর্ঘ দিন ধরে রায়পুর পৌরসভার টিসি রোড এলাকায় ভাড়া বাসায় বসবাস করে আসছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১২ জুন বিকেলে রায়পুর পৌর শহরের হল রোড এলাকায় মাদক কেনাবেচা নিয়ে বাগ্‌বিতণ্ডার একপর্যায়ে সাগরের পেটে ছুরিকাঘাত করা হয়। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। দীর্ঘ ১৭ দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে অবশেষে না ফেরার দেশে চলে গেলেন তিনি।

এই ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে রায়পুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। পুলিশ প্রধান অভিযুক্ত মো. নুরুল আমীনকে ইতিমধ্যে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠিয়েছে। রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন মিয়া জানান, ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর আইনি প্রক্রিয়া অনুযায়ী মামলার ধারা পরিবর্তনসহ পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পানি নিয়ে ভারতকে কঠোর হুঁশিয়ারি পাকিস্তানের: ‘হাত কেটে ফেলা হবে’ বলে হুমকি

রায়পুরে মাদক বিক্রির প্রতিবাদ করায় প্রাণ গেল টাইলস মিস্ত্রির

আপডেট সময় : ১১:৩৭:৫৮ পূর্বাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২৬