ঢাকা ০২:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬

বগুড়ায় পথকুকুরকে কুপিয়ে জখম: অভিযুক্ত যুবক গ্রেফতার, থানায় মামলা

বগুড়া শহরের কানছগাড়ী এলাকায় একটি পথকুকুরকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করার ঘটনায় অভিযুক্ত এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। গত সোমবার রাতে শহর এলাকায় অভিযান চালিয়ে স্বপন নামের ওই ফার্নিচার ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে হামলায় ব্যবহৃত একটি বার্মিজ চাকু উদ্ধার করা হয়েছে।

ঘটনার বিবরণে জানা যায়, সোমবার দুপুরে কানছগাড়ী পুকুরপাড় এলাকায় একটি সাদা-কালো রঙের পথকুকুরকে রক্তাক্ত অবস্থায় ড্রেনে পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। বিষয়টি ‘বাংলাদেশ অ্যানিমেল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন’ (বাওয়া)-এর নজরে এলে সংগঠনের প্রতিনিধিরা স্থানীয়দের সহায়তায় কুকুরটিকে উদ্ধার করেন। পরে সেটিকে চিকিৎসার জন্য একটি পশু ক্লিনিকে নেওয়া হয়। বর্তমানে জেলা প্রাণিসম্পদ বিভাগের তত্ত্বাবধানে কুকুরটির চিকিৎসা চলছে এবং এর অবস্থা আগের চেয়ে কিছুটা উন্নত।

এ ঘটনায় প্রাণিকল্যাণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পুলিশ জানিয়েছে, প্রাণিকল্যাণ বিরোধী যেকোনো কর্মকাণ্ডের বিরুদ্ধে তারা কঠোর অবস্থানে রয়েছে। অভিযুক্তের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু হয়েছে। এই ঘটনাটি স্থানীয় বাসিন্দাদের মধ্যে ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বাঁশখালীতে ৩১ কোটি টাকা আত্মসাৎ: ৭৩ বিনিয়োগকারীর অভিযোগে লাপাত্তা ওয়াহিদুল

বগুড়ায় পথকুকুরকে কুপিয়ে জখম: অভিযুক্ত যুবক গ্রেফতার, থানায় মামলা

আপডেট সময় : ১২:৩০:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬