ঢাকা ১১:৪৪ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬

ফুটবল বিশ্বকাপে বাংলাদেশ একদিন শক্তিশালী অবস্থান তৈরি করবে: ক্রীড়া প্রতিমন্ত্রী

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক আশাবাদ ব্যক্ত করেছেন যে, সঠিক কর্মপরিকল্পনা ও দক্ষ খেলোয়াড় তৈরির মাধ্যমে বিশ্ব ফুটবলে বাংলাদেশ একদিন অত্যন্ত শক্তিশালী অবস্থানে পৌঁছাবে। রোববার বিকেলে গাজীপুরের কালিয়াকৈরে বাংলাদেশ আনসার ও ভিডিপি একাডেমিতে আয়োজিত এক কৃতি খেলোয়াড় সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। প্রতিমন্ত্রী জানান, সরকার খেলোয়াড়দের মানোন্নয়নে এবং ক্রীড়াঙ্গনে দেশের সুনাম বৃদ্ধিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

ক্রীড়াবিদদের কল্যাণে সরকারের পদক্ষেপের কথা উল্লেখ করে তিনি আরও বলেন, বর্তমানে দেশে ৩০০ জন খেলোয়াড় ক্রীড়া কার্ডের মাধ্যমে নিয়মিত ভাতা পাচ্ছেন। এই সুবিধার আওতা আরও বাড়িয়ে ৫শ জনে উন্নীত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দেশের ক্রীড়াঙ্গনে বিশেষ অবদান রাখা আরও ২০০ জন ক্রীড়াবিদকে এই তালিকায় অন্তর্ভুক্ত করা হবে। অনুষ্ঠানে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জামায়াতের ইশতেহারে শরীয়া বা ইসলামী রাষ্ট্র ব্যবস্থার উল্লেখ নেই: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

ফুটবল বিশ্বকাপে বাংলাদেশ একদিন শক্তিশালী অবস্থান তৈরি করবে: ক্রীড়া প্রতিমন্ত্রী

আপডেট সময় : ০৮:৪৭:০৫ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬