ঢাকা ১০:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬

রাজধানীর ৬ থানা এলাকায় একযোগে অভিযান, তাৎক্ষণিক ২৩ জনের সাজা

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১১:৪৪:৩৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫
  • ২৮ বার পড়া হয়েছে

রাজধানীর মিরপুর বিভাগে মাদকবিরোধী অভিযানে অংশ নেওয়া ২৩ জনকে স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) রাতে ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এই তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, মিরপুর বিভাগের ছয়টি থানা এলাকা—পল্লবী থানাধীন মিল্লাত ক্যাম্প, মিরপুর থানার ১০ নম্বর গোলচত্বর, রূপনগর থানার মাইশা কনস্ট্রাকশন এলাকা, দারুস সালাম থানার বাগানবাড়ি আবাসিক এলাকা, কাফরুল থানার আগারগাঁও তালতলা এবং শাহআলী থানার গুদারাঘাট—এ একযোগে অভিযান চালানো হয়।

এই অভিযানে মাদক সেবন ও বিক্রির অভিযোগে ২৩ জনকে গ্রেপ্তার করা হয়। এরপর তাদের মিরপুর বিভাগের বিজ্ঞ স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. বিলাল হোসাইনের আদালতে উপস্থাপন করা হলে সংক্ষিপ্ত বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে ১১ জনকে সর্বোচ্চ ৩ মাসের এবং বাকিদের সর্বনিম্ন ১৫ দিনের কারাদণ্ড দেওয়া হয়।

ঢাকা মহানগরীতে চুরি, ছিনতাই, মাদক, ইভটিজিং ও রাস্তায় অবৈধ দখলের মতো অপরাধের বিরুদ্ধে নিয়মিতভাবে সংক্ষিপ্ত পদ্ধতিতে তাৎক্ষণিক বিচার কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। এর ফলে ভুক্তভোগীরা দ্রুত ও কম সময়ে বিচারিক সেবা পাচ্ছে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) জানিয়েছে, আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে তারা সব সময় প্রতিশ্রুতিবদ্ধ।

ট্যাগস :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লেবাননে হিজবুল্লাহর ড্রোন হামলায় ১১ ইসরাইলি সেনা আহত, আশঙ্কাজনক ৩

রাজধানীর ৬ থানা এলাকায় একযোগে অভিযান, তাৎক্ষণিক ২৩ জনের সাজা

আপডেট সময় : ১১:৪৪:৩৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫