কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী তার বিরুদ্ধে করা একটি মানহানি মামলা প্রত্যাহারের নির্দেশ দিয়েছেন। ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি ফয়জুল করীমের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে উসকানিমূলক ও বিদ্বেষমূলক বক্তব্য প্রচারের অভিযোগে এই মামলাটি করা হয়েছিল। বৃহস্পতিবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক বার্তার মাধ্যমে সংসদ সদস্য এই নির্দেশনার কথা জানান।
মনিরুল হক চৌধুরী জানান, তার নির্বাচনী এলাকা কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানায় জনৈক ব্যক্তি এই মামলাটি দায়ের করেছিলেন, যা সম্পর্কে তিনি আগে অবগত ছিলেন না। বিষয়টি জানার পর তিনি বিব্রত বোধ করেন এবং দলীয় নেতাকর্মীদের বাদীর সঙ্গে যোগাযোগ করে আইনি প্রক্রিয়াটি নিরসনের আহ্বান জানান। তার নির্দেশনার পর মামলার বাদী জালাল আহমেদ খোকন তালুকদার মামলাটি প্রত্যাহারে সম্মত হয়েছেন এবং ইতিমধেই থানায় আবেদন করেছেন বলে জানা গেছে।
রিপোর্টারের নাম 






















