ঢাকা ০২:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

বান্দরবানের লামায় গাছ থেকে পড়ে যুবকের মৃত্যু

বান্দরবানের লামা উপজেলায় জামগাছ থেকে পড়ে মো. ইমন (২২) নামের এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। নিহত ইমন উপজেলার সরই ইউনিয়নের হিমছড়িপাড়ার বাসিন্দা মো. জামাল উদ্দিনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত বুধবার দুপুরে বাড়ির পাশে একটি গাছে জাম পাড়তে ওঠেন ইমন। এ সময় অসাবধানতাবশত পা পিছলে গাছ থেকে নিচে পড়ে তিনি গুরুতর আহত হন। স্বজনরা তাকে উদ্ধার করে দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে নিবিড় পর্যবেক্ষণে থাকাকালীন বৃহস্পতিবার সকাল ১০টার দিকে তার মৃত্যু হয়।

লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কায়সার হামিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ বিষয়ে একটি অপমৃত্যু মামলা দায়েরের প্রক্রিয়া চলছে এবং প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। যুবকের এমন আকস্মিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সিলেটের কোম্পানীগঞ্জ সীমান্তে বাংলাদেশির মরদেহ উদ্ধার, দুর্ঘটনার ধারণা বিজিবির

বান্দরবানের লামায় গাছ থেকে পড়ে যুবকের মৃত্যু

আপডেট সময় : ০১:৩০:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬