ঢাকা ০২:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

মাদক মামলার জট কমাতে বিশেষ ট্রাইব্যুনাল গঠনের প্রস্তাব স্বরাষ্ট্রমন্ত্রীর

দেশে মাদকসংক্রান্ত মামলার ক্রমবর্ধমান জট কমাতে এবং বিচার প্রক্রিয়া দ্রুততর করতে পৃথক ট্রাইব্যুনাল গঠনের প্রস্তাব দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। বর্তমানে সারাদেশে প্রায় ৮০ হাজার মাদক মামলা বিচারাধীন থাকায় বিচার ব্যবস্থায় দীর্ঘসূত্রতা সৃষ্টি হচ্ছে বলে তিনি জানান। বৃহস্পতিবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে মন্ত্রী এই তথ্য তুলে ধরেন।

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, বিদ্যমান মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন দিয়ে বর্তমান পরিস্থিতি মোকাবিলা করা চ্যালেঞ্জিং হয়ে পড়েছে। মাদক ব্যবসায়ীদের সশস্ত্র তৎপরতা থাকলেও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তাদের কাছে পর্যাপ্ত আত্মরক্ষামূলক সরঞ্জাম বা অস্ত্র নেই। এই সক্ষমতা বাড়াতে অধিদপ্তরের জন্য আধুনিক অস্ত্র, ডগ স্কোয়াড এবং নিজস্ব হাজতখানা তৈরির পরিকল্পনা নেওয়া হচ্ছে।

পরিসংখ্যান তুলে ধরে মন্ত্রী বলেন, বর্তমানে ঢাকার আদালতে ১৮ হাজার এবং চট্টগ্রামে ৩৯ হাজার মাদক মামলা ঝুলে আছে। মামলার এই বিশাল চাপের কারণে অনেক ক্ষেত্রে আসামিরা আইনি সুযোগ গ্রহণ করছে। তাই বিশেষ ট্রাইব্যুনাল গঠন করা হলে এসব মামলার দ্রুত নিষ্পত্তি সম্ভব হবে। এছাড়া মাদক শনাক্তকরণের জন্য পর্যাপ্ত ল্যাবরেটরি স্থাপনের ওপরও গুরুত্বারোপ করেন তিনি।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৩৬ দিনের কর্মসূচি ঘোষণা ১১ দলীয় জোটের

মাদক মামলার জট কমাতে বিশেষ ট্রাইব্যুনাল গঠনের প্রস্তাব স্বরাষ্ট্রমন্ত্রীর

আপডেট সময় : ০১:২৭:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬