চীনের দালিয়ানে বিশ্ব অর্থনৈতিক ফোরামে যোগ দেওয়া বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধানদের সম্মানে আয়োজিত এক রাষ্ট্রীয় নৈশভোজে অংশ নিয়েছেন তারেক রহমান। মঙ্গলবার স্থানীয় সময় রাতে চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং এই রাজকীয় ভোজের আয়োজন করেন। অনুষ্ঠানে তারেক রহমানের সঙ্গে তার সহধর্মিণী জুবাইদা রহমানও উপস্থিত ছিলেন।
এই রাষ্ট্রীয় অনুষ্ঠানে দক্ষিণ কোরিয়া, মঙ্গোলিয়া, গিনি, মন্টিনিগ্রো এবং কাজাখস্তানের প্রধানমন্ত্রীরাও অংশ নেন। নৈশভোজের ফাঁকে বিভিন্ন দেশের সরকার প্রধানদের সঙ্গে তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎ ও আলাপচারিতা হয়। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, এই আয়োজনের মধ্য দিয়ে আন্তর্জাতিক অঙ্গনে পারস্পরিক সম্পর্ক উন্নয়ন ও উন্মুক্ত আলোচনার পথ প্রশস্ত হয়েছে।
এর আগে মালয়েশিয়া সফর শেষ করে সোমবার রাতে চীনের দালিয়ান আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে তাকে লাল গালিচা সংবর্ধনা দেওয়া হয়। সফরসূচি অনুযায়ী, বিশ্ব অর্থনৈতিক সম্মেলনে অংশগ্রহণের পর তিনি বুলেট ট্রেনে বেইজিংয়ের উদ্দেশে রওনা হবেন। এই সফরটি আন্তর্জাতিক কূটনৈতিক অঙ্গনে বেশ গুরুত্ব বহন করছে।
রিপোর্টারের নাম 























