ঢাকা ০৭:২৩ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬

টিসিবির ডিলার নিয়োগে অনিয়ম ও বৈষম্যের অভিযোগ: তদন্তের দাবি ভুক্তভোগীদের

ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) বিরুদ্ধে ডিলার নিয়োগ ও নবায়নের ক্ষেত্রে ব্যাপক অনিয়ম ও বৈষম্যের অভিযোগ তুলেছেন ভুক্তভোগী ডিলাররা। রোববার জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তারা দাবি করেন, জেলা প্রশাসনের সুপারিশ থাকা সত্ত্বেও অনেক যোগ্য ডিলারকে বাদ দিয়ে নতুন নিয়োগের প্রক্রিয়া শুরু করা হয়েছে, যা বিদ্যমান নীতিমালার পরিপন্থী।

সংবাদ সম্মেলনে ডিলাররা জানান, ২০২৫ সালের জন্য নির্ধারিত নিয়ম মেনে তারা আবেদন করেছিলেন এবং জেলা প্রশাসকের পক্ষ থেকে সরেজমিন তদন্ত শেষে তাদের সুপারিশ করা হয়েছিল। কিন্তু টিসিবি কর্তৃপক্ষ সেই সুপারিশ উপেক্ষা করে সীমিত সংখ্যক ডিলারের নবায়ন সম্পন্ন করেছে। ডিলারদের অভিযোগ, কোথাও পর্যাপ্ত ভোক্তা থাকা সত্ত্বেও ডিলার নিয়োগ দেওয়া হয়নি, আবার কোথাও মৃত ব্যক্তির নামেও নবায়ন অনুমোদন করা হয়েছে।

ভুক্তভোগীরা আরও জানান, টিসিবির সংশোধিত নীতিমালায় স্পষ্ট নির্দেশনা থাকলেও স্বজনপ্রীতি ও দুর্নীতির মাধ্যমে অনেক পুরনো ও অভিজ্ঞ ডিলারকে বাদ দেওয়া হচ্ছে। এই অবস্থায় তারা সরকারের সংশ্লিষ্ট মহলের হস্তক্ষেপ কামনা করেছেন এবং পুরো প্রক্রিয়ার সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আন্তর্জাতিক যোগ দিবসে মোদির রেড রোড অনুষ্ঠানে সমতা নিয়ে বিতর্ক

টিসিবির ডিলার নিয়োগে অনিয়ম ও বৈষম্যের অভিযোগ: তদন্তের দাবি ভুক্তভোগীদের

আপডেট সময় : ০৬:০৪:৩৬ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬