ঢাকা ১১:৪৮ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬

তারাগঞ্জে নিখোঁজ শিশুর একদিন পর পাটখেত থেকে লাশ উদ্ধার

রংপুরের তারাগঞ্জ উপজেলায় নিখোঁজ হওয়ার একদিন পর সানজিদা (৯) নামে এক কন্যাশিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকালে উপজেলার আলমপুর ইউনিয়নের ভীমপুর করানীপাড়া গ্রামের বাড়ির অদূরে ডালিয়া ক্যানেলের পাশের একটি পাটখেত থেকে তার লাশ উদ্ধার করা হয়। এই মর্মান্তিক ঘটনায় পুরো এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

নিহত সানজিদা উপজেলার আলমপুর ইউনিয়নের ভীমপুর করানীপাড়া গ্রামের সাইদুল ইসলামের মেয়ে এবং সে স্থানীয় একটি মাদরাসার শিক্ষার্থী ছিল।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেলে সানজিদা বাড়ির পাশে অন্য শিশুদের সঙ্গে খেলাধুলা করছিল। একপর্যায়ে তাকে আর খুঁজে পাওয়া যায়নি। এরপর পরিবারের সদস্য, স্বজন এবং এলাকাবাসী সম্ভাব্য বিভিন্ন স্থানে রাতভর খোঁজাখুঁজি চালিয়েও তার কোনো সন্ধান পাননি।

শনিবার সকালে বাড়ির কাছেই ডালিয়া ক্যানেলের পাশের একটি পাটখেতে শিশুটির লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পরিবারের সদস্যদের খবর দেন। পরে খবর পেয়ে তারাগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে।

এ বিষয়ে তারাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন জানিয়েছেন, লাশটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে এবং মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত চলছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শ্রমিকদের অধিকার আদায়ে টালবাহানা নয়: এমপি সাঈদ আল নোমান

তারাগঞ্জে নিখোঁজ শিশুর একদিন পর পাটখেত থেকে লাশ উদ্ধার

আপডেট সময় : ০৯:১২:৩৫ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬