ঢাকা ১০:২৮ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬

স্থানীয় নির্বাচনে প্রার্থী বাছাইয়ে ৫টি শর্ত: নাসিক প্রশাসক

আগামী স্থানীয় সরকার নির্বাচনে বিএনপি থেকে প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে পাঁচটি শর্তকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে বলে জানিয়েছেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের (নাসিক) প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান। শনিবার সকালে সদর উপজেলার আলীরটেকের ক্রোকেরচর এলাকায় একটি ফ্রি মেডিকেল ক্যাম্পে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।

নাসিক প্রশাসক বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী এসব মানদণ্ডের ভিত্তিতেই প্রার্থীদের মূল্যায়ন করা হবে। তিনি আরও জানান, যারা গত ১৫ বছর ধরে বিএনপির রাজনীতিতে সক্রিয় রয়েছেন, জেল-জুলুম ও নির্যাতনের শিকার হয়েছেন, মামলা-মোকদ্দমা মোকাবিলা করেছেন, দলীয় নেতা-কর্মীদের সুখে-দুঃখে পাশে থেকেছেন, এলাকায় গ্রহণযোগ্যতা অর্জন করেছেন এবং যাদের বিরুদ্ধে মাদক বা চাঁদাবাজির কোনো অভিযোগ বা মামলা নেই— এমন প্রার্থীদেরই স্থানীয় নির্বাচনে প্রার্থী হিসেবে মূল্যায়ন করা হবে। এই পাঁচটি বিষয়কে ভিত্তি করেই তারেক রহমান স্থানীয় সরকারের জনপ্রতিনিধি ও প্রার্থী নির্বাচন করবেন।

নেতাকর্মীদের উদ্দেশে সাখাওয়াত হোসেন খান বলেন, কোনো সুবিধাবাদীকে সুযোগ দেওয়া বা ভোট দেওয়া উচিত নয়। এমন ব্যক্তিকেই জনপ্রতিনিধি হিসেবে নির্বাচিত করতে হবে, যিনি এলাকার উন্নয়নের স্বার্থে জেলা ও কেন্দ্রীয় নেতৃত্বের কাছে কার্যকরভাবে দাবি উত্থাপন করতে পারবেন এবং জনগণের প্রত্যাশা বাস্তবায়নে ভূমিকা রাখবেন। তিনি দলীয় শৃঙ্খলার প্রসঙ্গ টেনে বলেন, অতীতে যারা দলের সিদ্ধান্ত অমান্য করে নির্বাচনে অংশ নিয়েছেন, তাদের রাজনৈতিক পরিণতি সবারই জানা। দলের বাইরে থেকে দলবিরোধী অবস্থান নেওয়া ব্যক্তিদের ভবিষ্যতে আর মূল্যায়ন করা হবে না বলেও তিনি সতর্ক করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু, শাহীন হোসেন সরকারসহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, সমাজসেবক ও গণ্যমান্য ব্যক্তিরা। এই ফ্রি মেডিকেল ক্যাম্পে প্রায় ৩০০ জন ছানি আক্রান্ত রোগীর চিকিৎসা ও প্রাথমিক স্বাস্থ্যসেবা প্রদান করা হয়।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাজধানীতে চাঁদাবাজির তাণ্ডব: মোহাম্মদপুরসহ একাধিক এলাকা আতঙ্কের জনপদ, সক্রিয় অর্ধশত চক্র

স্থানীয় নির্বাচনে প্রার্থী বাছাইয়ে ৫টি শর্ত: নাসিক প্রশাসক

আপডেট সময় : ০৮:৪৮:৩০ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬