ঢাকা ০৪:১২ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬

প্রবাসীদের স্বার্থে বিরোধীদলীয় নেতার সঙ্গে ভিএফজিবি প্রতিনিধিদলের বৈঠক

বিশ্বের বিভিন্ন দেশে বসবাসরত বাংলাদেশি প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা করতে বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ভয়েস ফর গ্লোবাল বাংলাদেশিজ (ভিএফজিবি)-এর একটি প্রতিনিধিদল। বৃহস্পতিবার দুপুরে জাতীয় সংসদ ভবনে বিরোধীদলীয় নেতার কার্যালয়ে এই গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়।

ভিএফজিবি প্রতিনিধিদলের নেতৃত্ব দেন এর প্রেসিডেন্ট অধ্যাপক ড. হাসানাত এম হুসাইন ও এমবিই। বৈঠকে প্রবাসীদের কল্যাণে আরও কার্যকর নীতি প্রণয়নের ওপর গুরুত্বারোপ করা হয় এবং আসন্ন জাতীয় বাজেটে প্রবাসীদের স্বার্থসংশ্লিষ্ট দাবি-দাওয়া অন্তর্ভুক্ত করার বিষয়ে বিরোধীদলের সহযোগিতা কামনা করা হয়। একই সঙ্গে প্রবাসীদের জন্য বিদ্যমান সুযোগ-সুবিধা বৃদ্ধি, সরকারি সেবার মানোন্নয়ন এবং দেশে বিনিয়োগ ও সম্পদ ব্যবস্থাপনার ক্ষেত্রে আরও সহায়ক পরিবেশ নিশ্চিত করার প্রয়োজনীয়তা তুলে ধরা হয়।

বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান প্রবাসীদের দেশের অর্থনীতি, উন্নয়ন এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করার ক্ষেত্রে তাদের গুরুত্বপূর্ণ অবদানের প্রশংসা করেন। তিনি প্রবাসীদের কল্যাণ, অধিকার সংরক্ষণ এবং তাদের যৌক্তিক দাবি-দাওয়ার বিষয়ে ইতিবাচক ভূমিকা পালনের আশ্বাস দেন।

প্রতিনিধিদলে ভিএফজিবি’র আইনবিষয়ক নির্বাহী পরিচালক ব্যারিস্টার নজরুল খাসরু (লন্ডন), অস্ট্রেলিয়ার নির্বাহী পরিচালক ড. হুমায়ের চৌধুরী (সিডনি বিশ্ববিদ্যালয়), নির্বাহী সদস্য হুমায়ুন পাটোয়ারী (অটোয়া), শাহিদা এইচ. হুসাইন (লন্ডন), ড. শওকত আলী (নিউইয়র্ক) এবং বাংলাদেশ সমন্বয়ক ড. হান্নান মির্জা (ঢাকা) উপস্থিত ছিলেন। এ সময় বিরোধীদলীয় নেতার সঙ্গে জামায়াতের নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান এমপিও উপস্থিত ছিলেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জমির মালিকের ফ্ল্যাটে ১৫ শতাংশ করের প্রস্তাব, আবাসন খাতে নতুন অনিশ্চয়তা

প্রবাসীদের স্বার্থে বিরোধীদলীয় নেতার সঙ্গে ভিএফজিবি প্রতিনিধিদলের বৈঠক

আপডেট সময় : ০৭:১৩:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬