ঢাকা ০৪:১১ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬

নরসিংদীতে চিরকুট লিখে স্কুল শিক্ষকের আত্মহত্যা

নরসিংদীর শিবপুরে এক স্কুল শিক্ষকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে জেলার শিবপুর উপজেলার কলেজ গেইট স্কুলসংলগ্ন ভাড়াবাসা থেকে সহকারী প্রধান শিক্ষক মো. বিল্লাল হোসাইনের (৫০) লাশ উদ্ধার করা হয়। তার টেবিলের ওপর একটি চিরকুট পাওয়া গেছে।

নিহত বিল্লাল হোসাইন গাজীপুরের কাপাসিয়া উপজেলার গোসিংগা গ্রামের মৃত হাসান আলীর ছেলে। তিনি শিবপুর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ে সহকারী প্রধান শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন এবং ২০১৬ সালে এই স্কুলে যোগদান করেছিলেন।

নিহতের স্ত্রী রুমা বেগম জানান, তিনি তার মেয়েকে বিদ্যালয়ে দিয়ে বাসায় ফিরে এসে ঘরের দরজা বন্ধ দেখতে পান। ডাকাডাকি করে সাড়া না পেয়ে তিনি চিৎকার শুরু করেন এবং প্রতিবেশীরা ছুটে আসে। পরে পুলিশে খবর দেওয়া হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিবেশীরা এসে পুলিশে খবর দিলে পুলিশ দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। এ সময় সিলিং ফ্যানের সাথে রশি দিয়ে ঝুলন্ত অবস্থায় বিল্লাল হোসাইনের মরদেহ দেখতে পায়।

শিবপুর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মামুন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় মরদেহ উদ্ধার করা হয়। কক্ষের টেবিল থেকে একটি চিরকুট উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। আত্মহত্যার পূর্বে শিক্ষক মো. বিল্লাল হোসাইন কি লিখেছিলেন, সে বিষয়ে সংশ্লিষ্টরা কোনো তথ্য প্রকাশ করেননি।

একটি সূত্রমতে, স্কুলে যোগদানের পর থেকে বিল্লাল হোসাইন স্কুলের অন্যান্য শিক্ষক ও কর্মচারীদের সঙ্গে গ্রুপিংয়ের শিকার হয়েছিলেন। স্কুলের শৃঙ্খলা নিয়ন্ত্রণের দায়িত্ব তার ওপর থাকলেও, তিনি অন্যদের কাছ থেকে সেভাবে সহযোগিতা পাচ্ছিলেন না। এ কারণে তিনি মানসিকভাবে ভেঙে পড়েছিলেন এবং শারীরিক অসুস্থতাও তাকে গ্রাস করেছিল, যা তার দুর্দশা বাড়ায়।

শিবপুর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুর উদ্দিন মোহাম্মদ আলমগীর বলেন, সহকারী প্রধান শিক্ষকের এমন মৃত্যু মেনে নেওয়া কঠিন। তিনি কেন আত্মহত্যা করলেন, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে তিনি দীর্ঘদিন ধরে শারীরিক অসুস্থতার কারণে মানসিক হতাশায় ভুগছিলেন বলে জানা গেছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জমির মালিকের ফ্ল্যাটে ১৫ শতাংশ করের প্রস্তাব, আবাসন খাতে নতুন অনিশ্চয়তা

নরসিংদীতে চিরকুট লিখে স্কুল শিক্ষকের আত্মহত্যা

আপডেট সময় : ০৬:০২:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬