ঢাকা ০৪:১১ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬

নন্দিনী হত্যায় দ্রুত বিচার সম্পন্ন হবে: ত্রাণমন্ত্রী

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে আমরা নন্দিনী রানীর পিতা-মাতাসহ পরিবারের প্রতি সমবেদনা জানাতে এসেছি। এই হত্যাকাণ্ডের বিচার দ্রুত সম্পন্ন করা হবে। যতটুকু জানা গেছে, অভিযুক্ত ব্যক্তি হত্যার দায় স্বীকার করেছেন। পুলিশ দ্রুত তদন্ত প্রতিবেদন আদালতে দাখিল করবে এবং এরপর বিচার প্রক্রিয়া শুরু হবে। কোনো বিলম্ব হবে না।

বৃহস্পতিবার সকালে লালমনিরহাটে নন্দিনীর পরিবারের সঙ্গে সাক্ষাৎ শেষে মন্ত্রী এসব কথা বলেন। এ সময় লালমনিরহাট-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার হাসান রাজিব প্রধান, লালমনিরহাট-২ আসনের সংসদ সদস্য মো. রোকন উদ্দিন বাবুল, জেলা প্রশাসক মুহাম্মদ রাশেদুল হক প্রধান, পুলিশ সুপার মো. আসাদুজ্জামানসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এদিকে, গ্রেপ্তারকৃত দুই আসামিকে কারাগারে পাঠানো হয়েছে। বুধবার বিকেলে গ্রেপ্তার হওয়া রঞ্জিত কুমার (৪২) ও তার ছেলে বিধান চন্দ্রকে (২০) সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আলাউদ্দিনের আদালতে হাজির করা হলে বিচারক তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

ঘটনার সূত্রপাত এক মাস আগে। নিহত শিশুর বড় ভাইয়ের (১৩) সঙ্গে নলকূপের নালার পানি প্রবাহ নিয়ে বিধান চন্দ্রের কথা কাটাকাটি ও হাতাহাতি হয়। এই বিরোধের জের ধরেই শিশুটিকে হত্যা করা হয় এবং পরে লাশ বস্তায় ভরে মাটিচাপা দেওয়া হয়।

পুলিশ সুপার আসাদুজ্জামান জানান, অভিযুক্ত বিধান চন্দ্র হত্যার দায় স্বীকার করেছে। সে পারিবারিক দ্বন্দ্ব ও ক্ষোভ থেকে এই ঘটনা ঘটিয়েছে বলে জানিয়েছে। তবে ময়নাতদন্ত ও তদন্ত প্রতিবেদন হাতে পাওয়ার পর বিস্তারিত তথ্য জানা যাবে।

জেলা প্রশাসক রাশেদুল হক প্রধান জানিয়েছেন, ঘটনার তদন্তে একটি কমিটি গঠন করা হয়েছে। সরকারি কাজে বাধা ও সরকারি সম্পদ নষ্টের ঘটনায় প্রশাসন ও পুলিশের পক্ষ থেকে পৃথক মামলা প্রক্রিয়াধীন রয়েছে। এই ঘটনার সুষ্ঠু তদন্ত নিশ্চিত করতে দুটি পৃথক তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জমির মালিকের ফ্ল্যাটে ১৫ শতাংশ করের প্রস্তাব, আবাসন খাতে নতুন অনিশ্চয়তা

নন্দিনী হত্যায় দ্রুত বিচার সম্পন্ন হবে: ত্রাণমন্ত্রী

আপডেট সময় : ০৬:০২:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬