ঢাকা ০৪:১৩ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬

যাত্রাবাড়ীতে অবৈধ দখল উচ্ছেদ অভিযান, ৫ মামলা ও ১৩ হাজার টাকা জরিমানা

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) কর্তৃক যাত্রাবাড়ী এলাকায় জনসাধারণের নির্বিঘ্ন চলাচল নিশ্চিতকরণ এবং ফুটপাত ও সড়ক দখলমুক্ত রাখতে একটি মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। এই অভিযানে অবৈধ স্থাপনা ও দোকানপাট উচ্ছেদ করা হয় এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়।

বৃহস্পতিবার ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আমিনুল ইসলামের নেতৃত্বে পরিচালিত অভিযানে যাত্রাবাড়ী ফ্লাইওভারের ইনকামিং অংশ থেকে কাজলা পর্যন্ত সড়কের উভয় পাশের ফুটপাত ও রাস্তা দখল করে গড়ে ওঠা সকল অবৈধ স্থাপনা ও দোকান উচ্ছেদ করা হয়।

অভিযান চলাকালে অবৈধভাবে ফুটপাত ও সড়ক দখল করে ব্যবসা পরিচালনার দায়ে পাঁচটি মামলা দায়ের করা হয়। এ সময় সংশ্লিষ্ট ব্যক্তিদের কাছ থেকে সর্বমোট ১৩,০০০ টাকা জরিমানা আদায় করা হয়। উচ্ছেদ অভিযানের ফলে ফুটপাত ও সড়কগুলো দখলমুক্ত করে জনসাধারণের চলাচলের জন্য উন্মুক্ত করা হয়েছে।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন জানিয়েছে, জনস্বার্থে তাদের এ ধরনের উচ্ছেদ ও মোবাইল কোর্ট কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জমির মালিকের ফ্ল্যাটে ১৫ শতাংশ করের প্রস্তাব, আবাসন খাতে নতুন অনিশ্চয়তা

যাত্রাবাড়ীতে অবৈধ দখল উচ্ছেদ অভিযান, ৫ মামলা ও ১৩ হাজার টাকা জরিমানা

আপডেট সময় : ০৬:০১:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬